1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান করলো মানব কল্যাণ পরিষদ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫০০ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ সদরের আয়োজনে ৬ নভেম্বর বিকেলে বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান করেছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ।

 

 

যুবদের আত্মনির্ভরশীল করার জন্য মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধানে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ই, আ, ম মাসুদ মজুমদার ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। প্রশিক্ষক বিউটি ও হেয়ার এক্সপার্ট রোকসানা হক রিচির সাবলীল উপস্থাপনায় ক্লাস মডেল ছিলেন রোজানা রিয়া।

 

 

 

উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির সহ-সভাপতি মোঃ ফজলুল হক ভূইয়া। প্রশিক্ষণ ক্লাসের সমাপনী অনুষ্ঠানে ক্লাস পরীক্ষায় বিজয়ী হিসেবে উম্মে সুফিয়া হ্যাপী ও মোসাঃ সুমাইয়া সহ স্বেচ্ছাসেবক সদস্য নুসরাত হোসেন নিশু এবং রেশমি আক্তার উর্মিকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। আনন্দ বিনোদনে জাঁকজমকপূর্ণ আয়োজনে আরো উপস্থিত ছিলেন ক্লাস ক্যাপ্টেন দিনাত জাহান, সফল শিক্ষার্থী মোসাঃ মোসলেমা খাতুন, জান্নাত আরা মুনমুন, লিজা বেগম, হুমায়রা আক্তার, মেহনাজ সুলতানা, জান্নাতুল মীম, নুসরাত জাহান সাদিয়া, আবেদা সুলতানা লামিয়া, ইশরাত জাহান মুনা, নাজমা আক্তার নিশি, ইতি বর্মন, রোকসানা আক্তার কলি, চায়না আক্তার, আছমা আক্তার, পুনম আক্তার, রওশন আরা জাহান, লিপি আক্তার, মেঘলা আক্তার সুমাইয়া প্রমুখ।

 

 

বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অপ্রাতিষ্ঠানিক ট্রেডের আওতায় ৭ দিন মেয়াদী এই প্রশিক্ষণ ক্লাসটি নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উক্ত ক্লাসের শিক্ষার্থী ও সম্মানীত অতিথি এবং প্রশিক্ষকদের নিয়ে শ্রীঘ্রই আনন্দ উৎসবের আয়োজন করবে মানব কল্যাণ পরিষদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD