1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সম্মাননা পেলেন খন্দকার সাইফুল ইসলাম

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

চট্টগ্রামে অনুষ্ঠিত প্রোটেট ন্যাশনাল ফটোগ্রাফি কার্নিভাল প্রোগ্রামে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে খন্দকার সাইফুল ইসলাম-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে তাকে এই সম্মাননা স্মারক তুলে দেন নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- এর প্রধান উপদেষ্টা এবং বিকেএমইএ- এর সভাপতি মোহাম্মদ হাতেম।এ সময় উপস্থিত ছিলেন সোহেল সারোয়ার।

 

 

আয়োজকরা জানান, ফটোগ্রাফি শিল্পের প্রসার, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কাজে অবদান রাখার জন্য খন্দকার সাইফুল ইসলাম-কে এই সম্মাননা প্রদান করা হয়।

 

সম্মাননা গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় খন্দকার সাইফুল ইসলাম বলেন, এই সম্মাননা তার জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার। তিনি নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও সংগঠনটির ভালো ও সৃজনশীল কাজে তিনি পাশে থাকবেন।
তিনি আরও বলেন, দেশের সংস্কৃতি, আলোকচিত্র ও তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।

 

 

জানা যায়, খন্দকার সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শিল্প ও বাণিজ্য খাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি BKMEA এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন-এর সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা আয়োজকদের এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD