
শীতলক্ষ্যা রিপোর্ট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির বিতর্কিত নেতা শাহ আলম মানিকের অনুসারিরা অস্ত্র মহড়া দিয়েছে। যানিয়ে আদমজী ইপিজেডসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে ছাত্রদলের একটি গ্রুপ ইপিজেডের মেইন গেইট এর সামনে অবস্থা নেয়। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনভর আদমজী ইপিজেডে ঝুট ও ওয়েস্টিজ মালামাল নামানোকে কেন্দ্র করে মারমুখী অবস্থানে ছিল এই দুই গ্রুপ।
জানা গেছে, বিগত দিনে আওয়ামী লীগের সন্ত্রাসী মতির ছায়াতলে থাকলেও বর্তমানে বিএনপির একাধিক নেতার শেল্টার নিয়ে ফের বেপরোয়া হয়ে উঠেছেন তিনি।
সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার আব্দুল কাদের মেম্বারের ছেলে শাহ আলম মানিক কোনো একসময় নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে বিগত ষোলো বছর তিনি কখনই বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না। বিএনপির আন্দোলন সংগ্রামেও তিনি আসতেন না। এমনকি চরম দুঃসময়ে এই দলটির কর্মীদের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেন তিনি। বিএনপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তিনি হয়ে উঠেন গডফাদার শামীম ওসমানের অন্যতম দোসর মতির সব থেকে ঘনিষ্ঠ ব্যাক্তি। মতির সংস্পর্শে গত ১৬ বছর ফুলে ফেঁপে বেশ মোটাতাজা হয়েছেন।
সূত্রটি আরো জানায়, বিগত ১৬ বছর মতির শেল্টারে তেল সেক্টর, ঝুট সেক্টর, ভূমিদস্যুতা, দখল, চাঁদাবাজিসহ কোনো কাজ নেই যেখানে পাওয়া যায়নি শাহ্ আলম মানিককে। এসব অবৈধ কারবারের মাধ্যমে অঢেল ধন সম্পদেরও মালিক বনেছেন তিনি।
স্থানীরা বলছেন, গত ১৬ বছরে সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসের রাম রাজত্ব গড়ে তুলেছিলেন শামীম ওসমানের দোসর সন্ত্রাসী মতি। বর্তমানে তার সেই সাম্রাজ্যের নিয়ন্ত্রক শাহ আলম মানিক। মতির সঙ্গে থাকা সন্ত্রাসীদের নিয়ে ইপিজেডে মহড়া থেকে শুরু করে তেল সেক্টর, ভূমিদস্যুতা, দখল ও চাঁদাবাজিতে এককচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলেছে কিতর্কিত এই ব্যক্তি। বর্তমানে তিনি নিজেকে বিএনপি নেতা দাবি করে বিভিন্ন সেক্টরে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর সন্ত্রাসী মতি পালিয়ে গেলেও সিদ্ধিরগঞ্জে বিশেষ করে আদমজী ইপিজেডে তার প্রভাব এখনও রয়ে গেছে। বিশেষ করে বেপজার একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গভীর। ফলে মতি বিভিন্ন ফ্যাক্টরীতে তার স্থালাভিষিক্ত করাচ্ছেন শাহ আলম মানিককে। এতে তাকে আরও সহযোগিতা করছেন বেপজার সেই শীর্ষ কর্মকর্তারা এমন অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।
তারা বলছেন, শাহ আলম মানিক ইতোমধ্যে ইপিজেডের বেশ কয়েকটি ফ্যাক্টরীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। মতির সন্ত্রাসী বাহিনী নিয়ে নিয়মিত মহড়াও দিচ্ছেন তিনি। নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে দখল, চাঁদাবাজিতে মেতে উঠেছেন। এতে করে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। বর্তমানে ফের ইপিজেডকে অশান্ত করার পায়তারায় মগ্ন রয়েছেন এই শাহ আলম মানিক।
ইপিজেডকে অশান্ত করার পায়তারায় তার ভাই হানিফের নেতৃত্বে মাদক ব্যাবসায়ী নাহিদের লোকজন অস্ত্র নিয়ে ইপিজেড এলাকা আতঙ্ক বিরাজ করছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহ আলম মানিক
বলেন, ইপিজেড এ কেউ মহড়া দিয়েছে কি না জানি না। আমি খোঁজ নিচ্ছি।