1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট
ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির ১ নম্বর সদস্য অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসায় গিয়ে দেখা করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মুহাম্মদ সাদরিল।

বৃহস্পতিবার বিকেলে খন্দকার মনিরুল ইসলামের মাসদাইরস্থ বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুহাম্মদ সাদরিল। এ সময় তাঁর সঙ্গে ফতুল্লা থানা বিএনইর নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মুহাম্মদ সাদরিল বলেন, ফতুল্লার বিএনপির রাজনীতিতে অধ্যাপক খন্দকার মনিরুল ইসলামের দীর্ঘদিনের অবদান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দলের কঠিন ও দুঃসময়ে যখন অনেকেই নীরব ছিলেন, তখন তিনি সাহস ও দৃঢ়তার সঙ্গে দলের পাশে থেকেছেন।

তিনি বলেন, তাঁর ত্যাগ, নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং নেতাকর্মীদের প্রতি দায়িত্ববোধ ফতুল্লার রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। দুঃসময়ের পরীক্ষিত এই নেতার অসুস্থতার খবর পেয়ে আমি ও আমার শুভাকাঙ্ক্ষীরা তাঁকে দেখতে এসেছি। তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

এ সময় খন্দকার মনিরুল ইসলামের দ্রুত আরোগ্য কামনা করে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মুহাম্মদ সাদরিল ও উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD