1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট!

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

# বিএনপি নেতার আত্মীয় পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ,
# চাঁদা দাবির অভিযোগে ভুক্তভোগী পরিবার আতঙ্কে

শীতলক্ষ্যা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূঁইঘর রূপায়ন আবাসিক এলাকায় বিপ্লব ওরফে ‘ক্যাশিয়ার বিপ্লব’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রভাব বিস্তার, দখল, চাঁদাবাজি ও বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে নিজেকে প্রভাবশালী বিএনপি নেতার ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন তিনি।

 

স্থানীয়দের দাবি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাজেদুলের সহযোগিতায় বিপ্লব প্রথমে রূপায়ন আবাসিক এলাকায় নিজের প্রভাব তৈরি করেন। পরে সেখানে থাকা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিনের একটি অফিসও তিনি দখলে নেন বলে অভিযোগ রয়েছে।

 

 

অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নাম ও আত্মীয়তার পরিচয় ব্যবহার করে বিপ্লব এলাকায় প্রভাব বিস্তার করতেন। হাতে ওয়াকিটকি ও কানে মাইক্রোফোন ব্যবহার করে নিজেকে নিরাপত্তা বা প্রশাসনিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি হিসেবে উপস্থাপনেরও অভিযোগ রয়েছে।

 

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রূপায়ন আবাসিক এলাকায় ইন্টারনেট ও ক্যাবল লাইন ব্যবসা, ময়লা ব্যবস্থাপনা এবং বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণে বিপ্লব প্রভাব বিস্তার করেন। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগও রয়েছে।

 

 

অভিযোগকারীদের আরও দাবি, অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিপ্লব জেলা পরিষদেও প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তিনি বিভিন্ন কর্মকর্তার কক্ষে প্রবেশ করে তাদের দাপ্তরিক কাজে হস্তক্ষেপ করতেন বলেও অভিযোগ রয়েছে। একপর্যায়ে বিষয়টি জেলা পরিষদ প্রশাসকের নজরে এলে বিপ্লবকে জেলা পরিষদে প্রবেশে নিষেধ করা হয় বলে সংশ্লিষ্টদের দাবি।

 

 

সাবেক ডিবি প্রধানের গাড়িচালক ছিলেন?
স্থানীয়দের ভাষ্য, বিপ্লব অতীতে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সে সময় নারায়ণগঞ্জের তৎকালীন পুলিশ সুপার হারুন অর রশীদের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন বলেও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। ওই পরিচয়ের সুবাদে বিভিন্ন ব্যবসায়ী ও মাদক কারবারির সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে এবং প্রভাব খাটিয়ে অবৈধভাবে বিপুল অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে।

 

 

এ ছাড়া চাকরির পাশাপাশি জমি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলেও স্থানীয়রা দাবি করেন। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগসাজশ করে বিতর্কিত জমি কেনাবেচা এবং পুলিশের প্রভাব দেখিয়ে প্রকৃত মালিকদের চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

 

 

তবে এসব অভিযোগের বিষয়ে বিপ্লবের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
সম্প্রতি বিপ্লবের বিরুদ্ধে একটি পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর বিভিন্নভাবে চাপ ও নির্যাতন চালানো হয়। এমনকি প্রাণনাশের হুমকির কারণে পরিবারটি নিজ বাসায় ফিরতে পারছে না বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত বিপ্লবকে গ্রেপ্তার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এস কে টাওয়ারে অফিস, নানা ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ।

 

বর্তমানে ভূঁইঘর এলাকায় এস কে টাওয়ারে বড় একটি অফিস নিয়ে বিপ্লব ইন্টারনেট, ক্যাবল লাইন, জমি ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে স্থানীয়দের অভিযোগ। ওই অফিসের পাশ থেকে সম্প্রতি পুলিশ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বলেও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে ওই গ্রেপ্তারের সঙ্গে বিপ্লবের সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

 

 

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিপ্লব দ্রুত নিজের পরিচয় ও রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে এলাকায় নতুন করে প্রভাব বিস্তার শুরু করেছেন। পুরোনো রাজনৈতিক ও প্রশাসনিক পরিচয়ের প্রভাব কাজে লাগিয়ে তিনি রূপায়ন আবাসিক এলাকায় এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন বলেও অভিযোগ তাদের।
এ অবস্থায় বিপ্লবের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। একই সঙ্গে চাঁদা দাবির অভিযোগে আতঙ্কে থাকা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

 

( বিপ্লবের বিরুদ্ধে অজানা বেপক অভিযোগের তথ্য হাতে এসেছে। সে সকল অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। ধারাবাহিক সংবাদে তুলে ধরা হবে) 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD