1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদের

  • প্রকাশিতঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪১৮ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদ।

 

 

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল এক শোকবার্তায় বলেন, “এই দুর্ঘটনা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। বিমানসেনা, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কলেজ সংশ্লিষ্টদের যে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে তা হৃদয়বিদারক ও গভীর বেদনার।

 

 

তারা আরও বলেন, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একইসাথে আমরা সংশ্লিষ্ট হাসপাতাল ও প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, যেন আহতদের চিকিৎসা ও দুর্ঘটনাস্থলের পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে মোকাবিলা করা হয়।

 

 

নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছে। সংগঠনটি এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD