1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

ফতুল্লায় ব্যানার ছেঁড়ার রাজনীতি, কৃষক দল নেতাকে ঘিরে নতুন আলোচনা

  • প্রকাশিতঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২৮ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট
নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা কৃষক দলের সম্মেলনকে কেন্দ্র করে টানানো ব্যানার থেকে এক নেতার ছবি ও নাম ছিঁড়ে ফেলার ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসানের অনুসারীরা এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করলেও এর সঙ্গে কারা জড়িত সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফতুল্লা থানা কৃষক দলের সম্মেলন উপলক্ষে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে শুভেচ্ছা ও সফলতা কামনা করে একাধিক ব্যানার টানানো হয়। সম্মেলন শেষে বেশ কয়েকটি ব্যানারে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন নেতাকর্মীরা। তাদের দাবি, ব্যানারগুলোর অন্য নেতাদের ছবি ও নাম অক্ষত থাকলেও তানভীর হাসানের ছবি ও নাম কেটে বা ছিঁড়ে ফেলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফতুল্লা থেকে বক্তাবলী ঘাট পর্যন্ত বিভিন্ন এলাকায় এমন কয়েকটি ব্যানার দেখা গেছে, যেখানে কেবল তানভীরের অংশটুকুই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঘটনাটি নিছক ভাঙচুর নাকি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তানভীরের অনুসারীদের অভিযোগ, দলের অভ্যন্তরে প্রভাব বিস্তার ও সাংগঠনিক অবস্থানকে দুর্বল করার লক্ষ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। তাদের ভাষ্য, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার কারণে তানভীর স্থানীয় পর্যায়ে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। সেই জনপ্রিয়তাকে খর্ব করতেই একটি পক্ষ এমন কর্মকাণ্ডে জড়িয়েছে বলে তারা মনে করছেন।

তানভীর হাসান বলেন, “কৃষক দলের সম্মেলনকে সামনে রেখে আমার কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে ব্যানার সাঁটিয়েছিল। সম্মেলন শেষে দেখতে পাই, ফতুল্লা থেকে বক্তাবলী ঘাট পর্যন্ত অনেক ব্যানার থেকে শুধু আমার ছবি ও নাম ছিঁড়ে ফেলা হয়েছে। বিষয়টি দুঃখজনক এবং এর পেছনে কারা রয়েছে, সেটি খতিয়ে দেখা প্রয়োজন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্রও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো সংগঠনের সম্মেলনকে কেন্দ্র করে পোস্টার বা ব্যানার অপসারণের ঘটনা নতুন নয়। তবে একই ব্যানারে থাকা অন্য অংশ অক্ষত রেখে নির্দিষ্ট কোনো নেতার ছবি বা নাম অপসারণ করা হলে সেটি সাংগঠনিক দ্বন্দ্ব বা অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত বহন করতে পারে। যদিও সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এ ধরনের ঘটনার জন্য কাউকে দায়ী করা সম্ভব নয়।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, সম্মেলন-পরবর্তী সময়ে দলীয় ঐক্য সুসংহত করার পরিবর্তে এমন ঘটনা নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি করতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD