1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

সার্ফিং এসোসিয়েশনের সহ সভাপতি ‎পদে আসীন নারায়ণগঞ্জের সাইফুল

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৬১২ বার পঠিত

দৈনিক শীতলক্ষ্যা
বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের এডহক কমিটিতে সহ সভাপতি পদে আসীন হয়েছেন আমানা গ্রুপের চেয়ারম্যান, বিকেএমইএ পরিচালক খন্দকার সাইফুল ইসলাম।

 

 

গত ২৮ মে জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হিসেবে মেজর জেনারেল এ কে এম মুজাহিদউদ্দিন (অবঃ) এবং সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন রোকনকে মনোনীত করা হয়।
কমিটিতে সহ সভাপতি পদে আছেন মোঃ জেহাদ উদ্দিন, যুগ্ম সম্পাদক করা হয়েছে সাদেকুল আরেফিন এবং কোষাধ্যক্ষ সাইফুল্লাহ সিফাতকে মনোনীত করা হয়। এছাড়া সদস্য হিসেবে আছেন রাশেদ আলম, রাফে সালমান রিফাত, ফক্রুদ্দিন মানিক, সাহেদুল আলম, রাসেদ আলাম, রমজান মিয়া ও মোঃ আব্দুল্লাহ।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে খন্দকার সাইফুল ইসলাম বলেন, আমি সার্ফিং এসোসিয়েশনের সাথে দীর্ঘদিন ধরেই জড়িত। এতোদিন কমিটিতে না থেকেই কাজ করেছি সার্ফিং এর উন্নয়নে। ক্রীড়া মন্ত্রনালয় আমার উপর যে আস্থা রেখেছে, সেই আস্থার প্রতিদান আমি দিতে চাই। বাংলাদেশ সার্ফিংকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।
সার্ফিংকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD