1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

আওয়ামীলীগের মিছিলে ছড়াচ্ছে উত্তেজনা

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা সম্প্রতি বেশ কয়েকটি মিছিল করে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

গত ১৬ মে রাতে কাশীপুর ইউনিয়নের হাটখোলা এলাকায় মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ সময় ধাওয়া দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের দুইকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সর্বশেষ চাষাড়া মোড়ে মুখে লাল কাপর বেধে বিক্ষোভ মিছিল করেন আজমেরী ওসমানের অনুসারী যুবলীগ নেতাকর্মীরা। দিনের আলোতে মিছিল করে তারা লিংক রোডে প্রবেশ করে।

এছাড়াও পঞ্চবটি, রঘুনাথপুর, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকাতেও মিছিল করছেন আওয়ামীলীগ কর্মীরা।

এদিকে, সর্বশেষ শুক্রবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র চাষাড়া এলাকার গ্র্যান্ড হল নামের একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক চলাকালে আওয়ামীলীগের তিন নেতাকর্মী কে আটক করে সদর থানা পুলিশ। যানিয়ে নতুন করে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় ও আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করে জানায়, এই গ্র্যান্ড হল চাইনিজ রেস্টুরেন্টের মালিক ৬ জন। এরা হলেন- রাজিব সাহা, উচ্ছ্বাস, বাপ্পি সাহা, সালাউদ্দিন, আমির ও মিনার। তারা সবাই আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। দলীয় পদ না থাকলে কেউ ওসমান পরিবার আবার কেউ সাবেক মেয়র আইভী পরিবারের সাথে ঘনিষ্ঠ।

রাজনৈতিকভাবে নিষিদ্ধ একটি সংগঠনকে রেস্টুরেন্টে গোপন বৈঠকের সুযোগ করে দেওয়ার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে প্রশাসন ও সাধারণ মানুষ।

সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নিষিদ্ধ সংগঠনকে যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং আর্থিকভাবে সহযোগিতা করছেন, তাদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
অনুসন্ধানে জানা গেছে, গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু ঝটিকা মিছিলের চেষ্টা করা হয়েছে। সম্প্রতি ফতুল্লার কাশীপুরে বন্দর এলাকার কিছু নেতাকর্মী জড়ো হয়ে মিছিল করার সময় পুলিশ তাদের আটক করে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নারায়ণগঞ্জে বর্তমানে ‘আউটসোর্সিং’ পদ্ধতিতে রাজনীতি সচল রাখার অপচেষ্টা চলছে। অর্থাৎ, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে কৌশলে এক এলাকার নেতাকর্মীদের অন্য এলাকায় পাঠানো হচ্ছে। যেমন- বন্দরের লোক ফতুল্লায়, সোনারগাঁয়ের লোক আড়াইহাজারে এবং আড়াইহাজারের লোক রূপগঞ্জে গিয়ে ঝটিকা মিছিল ও কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে দিয়ে নারায়ণগঞ্জের স্থিতিশীল পরিবেশকে অস্থির করার পাঁয়তারা চলছে। এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) জোরালো তৎপরতা দাবি করেছেন সচেতন নাগরিক সমাজ।

সংশ্লিষ্ট সূত্র আরও নিশ্চিত করেছে, দীর্ঘ ১৭ বছর একনায়কতন্ত্র চালিয়ে, মানুষের ভোটাধিকার হরণ, গুম, খুন ও ‘আয়না ঘর’ বানিয়ে নির্মম নির্যাতনের পর ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে। এরপর দলের শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে বিদেশে আত্মগোপন করেন।

বর্তমানে বিদেশে বসেই তারা দেশকে অস্থিতিশীল করার নীলনকশা তৈরি করছেন। আর নারায়ণগঞ্জে এই অস্থিতিশীলতা সৃষ্টির নেপথ্যে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন নারায়ণগঞ্জের সাবেক দুই সংসদ সদস্যের পুত্র- আজমেরী ওসমান ও অয়ন ওসমান।
সূত্রমতে, সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাপে গোপন গ্রুপ খুলে প্রতিদিন তাদের দিকনির্দেশনা ও গোপন মিটিং চলছে।

কোন এলাকায় কখন ঝটিকা মিছিল বা কী ধরনের নাশকতা করা হবে, তার সমস্ত প্ল্যানিং ও অর্থায়ন এই গ্রুপগুলোর মাধ্যমেই নিয়ন্ত্রিত হচ্ছে।

নারায়ণগঞ্জের শান্ত পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই চক্রের অর্থদাতা ও আশ্রয়দাতাদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD