1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

র‍্যাব-১১’র অভিযানে ইমন হত্যা মামলায় জড়িত ২ আসামি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৭০ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট 

ফতুল্লার ইমন হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। সোমবার (৩ মার্চ) দুপুরে ফতুল্লার মাসদাইর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রায়হান ওরফে ডিপজল (২৮), পিতা মো. শাহজাদ শাহাদাৎ, ও সেতু (১৯), পিতা মো. বকুল। তারা দুজনই নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর ও দেওভোগ পশ্চিম নগর এলাকার বাসিন্দা।

 

 

র‍্যাব-১১ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি সোমবার রাত ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইমন স্থানীয় ওমর খৈয়ামের ছেলে। দীর্ঘদিন কারাভোগের পর ওই দিন রাত সাড়ে সাতটার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ফেরদৌস নামের এক ব্যক্তি ফোনে ডেকে নিয়ে যায় শহরের গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাড়িতে।

 

 

ইমনের বাবা ওমর খৈয়ামের অভিযোগ অনুযায়ী, সেখানে ফেরদৌস ইমনকে স্থানীয় সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ আরও কয়েকজনের হাতে তুলে দেয়। তারা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। প্রাণ বাঁচাতে ইমন পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নিতে গেলে হামলাকারীরা তাঁকে আবারও কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

ঘটনাটি প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে র‍্যাব-১১ ঘটনাটির তদন্তে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করে।

 

 

গ্রেফতারের সময় রায়হান ওরফে ডিপজলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব জানায়, রায়হান ওরফে ডিপজলের বিরুদ্ধে পূর্বে হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD