1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

তরুণীকে জোরপূর্বক অশ্লীল ভিডিও বানানোর অভিযোগে নারায়ণগঞ্জ থেকে নোবেল গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০৭ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট 

বিয়ের প্রলোভনে এক তরুণীকে ডেকে এনে নিজ স্টুডিওতে একদিন আটকে রাখেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। পরে অশ্লীল ভিডিও বানানোর জন্য জোর করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী তরুণী। জানা গেছে, ধর্ষণ চেষ্টা, জোরপূর্বক অশ্লীল ভিডিও বানানো চেষ্টার অভিযোগে গত বছর একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী সেই তরুণী।

 

 

 

দায়ের হয়া মামলায় চলতি বছর ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরি ধারাবাহিকতায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

 

 

 

 

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। ওই সময় ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির জন্য তাকে জোরপূর্বক চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

 

 

 

 

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটির অধিকতর তদন্তের জন্য আদালত পিবিআইকে দায়িত্ব দেয়। পরে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই দিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD