1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

বিএনপি থেকে বহিষ্কার, তবুও বাড়ছে গণসমর্থন

  • প্রকাশিতঃ রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫৬ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৪ আসনে রাজনীতির মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম।

 

 

এক সময় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন শাহ আলম। তবে দল থেকে জোটপ্রার্থী হিসেবে মনির কাসেমীকে মনোনয়ন দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। এই সিদ্ধান্তের পর বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হলেও, মাঠের চিত্র বলছে ভিন্ন কথা।

 

প্রতিদিনই তার গণসংযোগে সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কোথাও পথসভা, কোথাও উঠান বৈঠক-সবখানেই দেখা যাচ্ছে মানুষের ভিড়, স্লোগান আর উচ্ছ্বাস।

 

 

শাহ আলমের এই জনপ্রিয়তার পেছনে অবশ্য শক্ত ভিত্তিও রয়েছে। নির্বাচনের বহু আগ থেকেই তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন। বনেদি পরিবারের সন্তান ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করেছেন, নানা সামাজিক উদ্যোগ ও আফিফা ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করেছেন। বিশেষ করে এলাকার তরুণ সমাজ ও সচেতন মহলের নজর কেড়েছেন।

 

 

দীর্ঘদিনের পরিচিত মুখ হওয়ায় নারায়ণগঞ্জ-৪ এলাকার বাসিন্দারাই তাকে আপনজন হিসেবে জানেন, যা তার গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

 

 

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দলীয় পরিচয়ের বাইরে গিয়ে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, এলাকার দীর্ঘদিনের পরিচিত মুখ এবং নির্বাচন ছাড়াও আগে থেকেই সরাসরি মানুষের কাছে পৌঁছানো এবং যোগাযোগ রাখার কৌশলই শাহ আলমের জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ।

 

 

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জ-৪ আসনে এই স্বতন্ত্র প্রার্থীর উত্থান নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

 

 

 

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে শাহ আলমকে ঘিরে কৌতূহল ও আলোচনা। শেষ পর্যন্ত ভোটের ফলাফল কোন দিকে যায়—সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক অঙ্গন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD