1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ

সোনারাগাঁয়ে গিয়াসের প্রচারণা না করায় মনির বাহিনীর কাছে মারধর ও হেনেস্তার শিকার মা- মেয়ে

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

নারায়ণগঞ্জ-৩ আসনের বারদী উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের ফুটবল মার্কার প্রচারণায় যেতে অনিচ্ছা জানানোর কারনে সিয়ার সমর্থক মনির বাহিনীর প্রধান মনিরের হাতে মারধর শিকার হয়েছে মা- মেয়ে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সোনারাগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চান্দেরপাড়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী হোসনে আরা বেগম এমন অভিযোগ তুলেন একই গ্রামের গিয়াস সমর্থক সেলিমের ছেলে মনিরের বিরুদ্ধে।

 

 

হোসনে আরা বেগমের অভিযোগ, সকালের দিকে একই এলাকার সেলেমের ছেলে মনির (৪২) ফুটবল মার্কার প্রচারের জন্য নিয়ে যেতে চাইলে তিনি তাতে অসম্মতি জানান। এতে মনির ক্ষিপ্ত হয়ে গলায় চাপ দিয়ে ধরে কিল-ঘুষি দিতে থাকে ফলে তিনি চিৎকার করলে তার মেয়ে উদ্ধার করতে আসলে তাকেও জামা-কাপড় টানা-হেচড়া করে শরীরে স্পর্শকাতর হাত দিয়ে শ্লীলতাহানী করে।

 

 

এ বিষয় ভুক্তভোগী নারী সংস্লষ্টি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে থানা সূত্র নিশ্চিত করেছে।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, সিয়াস ৪ আসন ও ৩ আসনে অর্থাৎ সোনারগাঁয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কার নিয়ে সর্বমোট দুই আসনে একই সঙ্গে নির্বাচন করা অনেকটা দলের হাইকমান্ডকে ডাবোল বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতোই মনে করছেন বিএনপি মনোনীত প্রার্থী’রা।

 

তারা অভিযোগ করে বলেন, প্রচারণায় নেমে জনসমর্থন না পেয়ে পাড়া মহল্লার কিশোর, যুবকেদের দিয়ে অনেকটা আতঙ্ক সৃষ্টি করে ভোটের মাঠে নিজের আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে বিএনপি দল হতে সদ্য বহিষ্কার গিয়াস উদ্দিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD