1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

নিখোঁজের ৯দিন পর নিজ পার্লারের টয়লেট থেকে ইতি নামের এক নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১৭ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

শহরের আমলাপাড়া’স্থ একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি নামে এক নারী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আমলাপাড়া এলাকার পরী বিউটি পার্লার থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

 

নিহত ৩৮ বছর বয়সী ইতি আব্দুর রাজ্জাকের কন্যা। তিনি এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে থাকতেন।

 

 

এ বিষয় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, বিউটি পার্লারের মালিক ছিলেন ওই নারী। গত ২৭ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ভাই মো. আলিফ এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।

 

 

শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

 

নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ফরেনসিক এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

 

থানা সূত্রে জানা গেছে, এ বিষয়ে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD