1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬৪ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহ আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি আদালতে এ মামলা করেন।
এতে শাহ আলম ছাড়াও আসামি করা হয়েছে তার স্ত্রী, দুই পুত্র এবং তার কর্মী সোহাগ ও শরীফকে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আবেদনে সাইফুল ইসলাম উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও মোঃ শাহ আলম নিজেকে বিএনপির পরিচয়ে উপস্থাপন করে হরিণ প্রতীকে ভোট চাইছেন। তিনি তারেক রহমানের মার্কা হরিণ মার্কা, দেশনেত্রীর মার্কা হরিণ মার্কা স্লোগান ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করা হয়।

 

এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

 

 

এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাড়ি ভূঁইয়া বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর বিএনপি থেকে তাকে বহিস্কার করা হলেও তিনি নির্বাচনে তার প্রতীককে তারেক রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা বলে প্রচার করছে।

 

 

যা প্রতারণা ও সম্পূর্ণ জালিয়াতি। তিনি ভোটারদেরকে বিভ্রান্ত করছেন। যার জন্য সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ আমলী আদালত ফতুল্লায় জালিয়াতির একটি মামলা করেছে তার বিরুদ্ধে। আদালত অভিযোগটি আমলে নিয়েছেন এবং তদন্ত করার জন্য সিআইডি কে দায়িত্ব দিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD