1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

ক্লিন ইমেজধারী শাহ আলমের গোপন ছবি ফাঁস

  • প্রকাশিতঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৮ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট
বিএনপি থেকে বহিষ্কৃত নারায়ণগঞ্জ–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের সঙ্গে বিদেশে পলাতক সাবেক সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠতার একাধিক ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিগুলো ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে।

 

তথ্য অনুযায়ী, ভাইরাল হওয়া ছবিগুলো জুলাই আন্দোলনের কয়েক মাস পূর্বের। ছবিগুলো শাহ আলমের একটি পারিবারিক অনুষ্ঠানের, যেখানে দেখা যায় শামীম ওসমান তার পরিবারসহ উপস্থিত রয়েছেন। শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার উপস্থিতিও লক্ষ্য করা গেছে। আশ্চর্যের বিষয় হলো, একই অনুষ্ঠানে বিএনপির কোনো নেতা-কর্মী দাওয়াত পাননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ছবিগুলো শাহ আলমের রাজনৈতিক অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

 

প্রকাশ্যে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও, পর্দার আড়ালে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও শামীম ওসমান বলয়ের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের- এই অভিযোগ নতুন নয়।তবে এবার দৃশ্যমান প্রমাণ সামনে আসায় সেই অভিযোগ আরও জোরালো হয়েছে।

 

বিশেষ করে, শামীম ওসমান বর্তমানে বিদেশে পলাতক এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময় সহিংসতা ও দমন-পীড়নের অভিযোগ উঠেছে। এমন একজন নেতার সঙ্গে পারিবারিক ঘনিষ্ঠতা এবং রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখা শাহ আলমের তথাকথিত ‘ক্লিন ইমেজ’ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন অনেকে।

 

বিএনপির একাধিক স্থানীয় নেতা মনে করছেন, শাহ আলম আদতে কোনো আদর্শিক রাজনীতির প্রতিনিধিত্ব করেন না। বরং তিনি পরিস্থিতি অনুযায়ী ক্ষমতাসীন বলয়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজের প্রভাব ও স্বার্থ রক্ষা করার কৌশল অবলম্বন করে আসছেন। দল থেকে বহিষ্কারের পেছনেও এই দ্বিমুখী রাজনৈতিক ভূমিকা বড় কারণ বলে তারা দাবি করছেন।

 

সব মিলিয়ে, ভাইরাল হওয়া এই ছবিগুলো শুধু একটি পারিবারিক অনুষ্ঠানের স্মৃতি নয়; বরং নারায়ণগঞ্জের রাজনীতিতে ‘গোপন মিত্রতা’ ও ‘দ্বৈত ভূমিকা’র একটি স্পষ্ট দলিল হিসেবে দেখা হচ্ছে। ভোটের মাঠে শাহ আলমের ‘স্বতন্ত্র’ পরিচয়ের আড়ালে কারা শক্তি জোগাচ্ছে- সে প্রশ্ন এখন আর উপেক্ষা করার সুযোগ নেই।

 

বিএনপির অপর একটি সূত্রের দাবি, ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে দল থেকে পদত্যাগ করেছিলেন শাহ আলম। শামীম ওসমানের সাথে আতাত করেই বিএনপির রাজনীতিকে গুডবাই বলেছিলেন তিনি। গত এক দশক ছিলেন না রাজনীতির মাঠে, এখন সু-সময়ে এসে রাজনীতির মাঠে নিজেকে জাহির করার অপচেষ্টা করছেন। তার মতো ‘দুধের মাছি’ কে জনগন চায় না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD