1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: কাসেমী

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৯৮ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, ১৯৭১ সালে বাংলার দামাল ছেলেরা নয় মাস যুদ্ধ করে হানাদার বাহিনীকে দেশছাড়া করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন।

 

১৯৯০ সালে গণআন্দোলনের মাধ্যমে তৎকালীন স্বৈরশাসক এরশাদের পতন ঘটানো হয়। ২০২৪ সালে ছাত্র-জনতা, বিএনপি ও হেফাজতের আন্দোলনের মাধ্যমে মাত্র ৩৬ দিনে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়ে তাকে দিল্লিতে পাঠানো হয়েছে।

 

 

 

তবে মামুর বাড়িতে বসে এখনো ষড়যন্ত্র চলছে- প্রশাসনের ভেতরে থেকেও নানা চক্রান্ত করা হচ্ছে, যাতে বিএনপি জোট ক্ষমতায় আসতে না পারে।

 

 

 

শনিবার বিকেলে বক্তাবলী ইউনিয়নের লক্ষèীনগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলাবিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ প্রমুখ।

 

 

মুফতি মনির হোসাইন কাসেমী আরো বলেন, আগামী ১২ তারিখ একটি ভোট বিপ্লব হবে এটি হবে ব্যালটের বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমেই খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।

 

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বক্তাবলীর মাটি বিএনপির ঘাঁটি, আগামী ১২ তারিখে তা প্রমাণ হয়ে যাবে। বিএনপি জোটের প্রার্থী হিসেবে এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিনিধি হয়ে তিনি বক্তাবলীর মানুষের কাছে এসেছেন।

 

 

তিনি আরও বলেন, স্বৈরাচারী হাসিনার শাসনামলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রায় ছয় বছর মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। একই সময়ে দলের চেয়ারম্যান তারেক রহমান ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে পারেননি এবং দীর্ঘ ১৫ বছর দেশে ফিরতে পারেননি। জিয়া পরিবারের এই ত্যাগের কথা স্মরণ করে তিনি সবাইকে খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD