1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

সোনালি সুযোগ কাজে লাগাতে হবে: মনির কাসেমী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৪৬ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট 

বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। অতএব আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদেরকেই সচেতন ও সতর্ক হতে হবে।

 

 

গত ১৭ বছর ধরে আমাদের ওপর যে নিষ্পেষণ ও নির্যাতন চালানো হয়েছে, সেই ফ্যাসিবাদ যেন নতুন মুখোশ পরে আবার ফিরে আসতে না পারে- সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে।

 

আজ আমাদের সামনে একটি সোনালি সুযোগ এসেছে, এই সুযোগ কাজে লাগাতে হবে।

 

(২৬ জানুয়ারী) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ সস্তাপুরে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বৈঠকে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

 

মনির হোসাইন কাসেমী আরও বলেন, আগামী ১২ তারিখ যদি এ এলাকার মানুষ- সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে এই এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না। ড্রেনেজ সমস্যা থাকবে না, বিদ্যুৎ ও গ্যাস সংকট থাকবে না।

 

 

তারেক রহমানের ঘোষিত মানবিক বাংলাদেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সঠিক সিদ্ধান্ত হলো-সারা বাংলায় ধানের শীষকে বিজয়ী করা।

 

আর চারটি আসনে ধানের শীষের সঙ্গে সঙ্গে খেজুর গাছকে বিজয়ী করতে হবে। ফতুল্লায় আমাদের সিদ্ধান্ত একটাই- সিল মারো খেজুর গাছে।

 

খেজুর গাছে সিল মারলে ধানের শীষ জিতবে, ধানের শীষ জিতলে বিএনপি ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

 

 

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, তারেক রহমানের নির্দেশ অনুযায়ী ১২ তারিখ অত্যন্ত সতর্কতার সঙ্গে ভোট কেন্দ্রে যেতে হবে।নিজে ভোট দিতে হবে এবং ভোট গণনা শেষে ফলাফল হাতে নিয়ে তবেই ঘরে ফিরতে হবে।

 

 

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, এই নির্বাচন আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

তারেক রহমানের বার্তা একটাই—ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। মুফতি মনির হোসাইন কাসেমী একজন সৎ, ত্যাগী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষ।

 

তিনি বিনা অপরাধে তিন বছর কারাবরণ করেছেন। ত্যাগী নেতার কষ্ট ত্যাগী নেতারাই বোঝে। তাই আমরা সবাই খেজুর গাছ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।

 

 

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD