1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

মাসদাইরে সাব্বির-ইমন বাহিনীর একচ্ছত্র প্রভাব! অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৯৯ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট(রিপন হোসাইন)

পুরো মাসদাইর এলাকার বর্তমানে মাদক সন্ত্রাসের অঘোষিত ডন হিসেবে পরিচিত সাব্বির ওরফে চশমা সাব্বির ও ইমন।

এদের শেল্টার (মুলহোতা সাব্বির- ইমন) ও ছত্রছায়ায় একাধিক কিশোর গ্যাং গড়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়’রা।

তথ্য বলছে, মুলহোতা সাব্বির ও ইমনের বিরুদ্ধে মাদক, হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চুরি- ছিনতাইসহ একাধিক মামলায় অভিযুক্ত আসামি এরা।দায়ের হয়া মামলাগুলো মধ্যে বেশিরভাগ বিচারাধীন রয়েছে।

এছাড়াও, এ বাহিনীর সাঙ্গোপাঙ্গ’র বিরুদ্ধে অগনিত মামলা রয়েছে বলে স্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছেন।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় বা স্থানীয় প্রভাবশালীদের মদদে এই বাহিনী দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে।

ভুক্তভোগীরা এ বিষয়ে ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং র‍্যাব-১১-এর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগের আমলে এই সাব্বির মাসদাইর বাজারে সামান্য বিষয় নিয়ে ১৫ থেকে ২০টি স্থাপনায় হামলা চালিয়ে আলোচনায় আসে।

 

সে ঘটনায় মুলহোতা সাব্বির ওরফে চশমা সাব্বির’কে মাসদাইর সেরে বাংলা রোডে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন র‍্যাব-১১’র একটি আভিধানিক দল।

 

 

 

এলাকাবাসী তিব্র ক্ষোভ প্রকাশ  করে বলেন, কয়েক মাস আগেও নিজেকে আওয়ামী ক্যাডার দাবি করে পুরো মাসদাইরের ভ্রাম্যমাণ দোকান, নির্মাণাধীন স্থাপনা হতে চাঁদাবাজি করতেন। তবে, আওয়ামী লীগ দেশ থেকে বিদায় হবার পর বর্তমানে সাব্বির আরও প্রকাশ্যে নিজের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

 

তথ্য বলছে, এই সাব্বির জেলার শীর্ষ নারী মাদক সম্রাজী পারুলিরসহ গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তাদের হেফাজত হতে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। বর্তমানে সাব্বির মাসদাইর গুদারা ঘাট এলাকায় আবারো আস্তানা গড়ে তুলেছে। সেখানে প্রকাশ্যে মাদকের রমরমা বানিজ্য চালাচ্ছে।

চলমান মাদক কারবারে সব ধরনের মাদক পারুলির কাছ থেকে পাইকারি মুল্যে সংগ্রহ করে তা গুদারা ঘাট এলাকার বিভিন্ন স্থানে স্পট আকারে একাধিক সেলসম্যান দিয়ে খুচরা বিক্রি করছেন।

 

 

মামলা সূত্রে জানা গেছে, মাসদাইর গুদারা ঘাট এলাকার এহসানুল করিম স্বপনের ছেলে হাসিবুল রহমান সাব্বির ওরফে চশমা সাব্বির।

ফতুল্লা ও সদর উপজেলাধীন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে হয়া মামলার তথ্য বলছে, সাব্বিরের বিরুদ্ধে মাদক, হত্যা, মারামারি, ছিনতাইসহ বেশ কয়েকটি মামলায় এজারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। গত ২৪ সালে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার উপর হামলার বিরুদ্ধে হয়া মামলায় নাম রয়েছে এই সাব্বিরের।

 

 

সূত্র মতে, হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

 

 

 

সর্বশেষ গত ১৭ জানুয়ারি আবারও র‍্যাব-১১’র কাছে দুই সহোযোগিসহ গ্রেপ্তার হয়েছে মাসদাইর এলাকার সেই সাব্বির।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD