
শীতলক্ষ্যা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কাশিপুর ইউনিয়ন’র ৯ নং ওয়ার্ড’স্থ একটি কমিউনিটি সেন্টারে খোকন সরদার( ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি) সভাপতিত্বে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
এছাড়াও দোয়া-মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুশারিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি বৌদিউজ্জামান বধু, কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু।
জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, বিএনপি নেতা শাহজাহান, সেন্টু আহমেদ এবং কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার গুণাবলি ও নেতৃত্বের মাধ্যমে সারা বাংলার মানুষের হৃদয়ে অনন্য স্থান করে নিয়েছেন এবং ভবিষ্যতেও তিনি স্মরণীয় হয়ে থাকবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তার শায়িত হওয়া এক বিরল সৌভাগ্যের বিষয়।
তিনি আরও বলেন, জালিম সরকার ষড়যন্ত্র ও নির্যাতনের মাধ্যমে আরাফাত রহমান কোকোকে চিরতরে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কাশিপুর আমার অত্যন্ত প্রিয় এলাকা, এখানে আমার ছাত্রজীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে।
বক্তব্যের শেষাংশে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমি আজ বেশি কথা বলতে চাই না। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এসব অপরাজনীতির জবাব আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে দিতে হবে।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এরপর কাশিপুর কেন্দ্রীয় কবরস্থানে শায়িত সকল মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।