1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

ইসদাইরে লিটন-বাবু গ্রুপের নিয়ন্ত্রণে চলছে মাদক বানিজ্য

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৬ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট 

ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকায় বর্তমানে অলি-গলি থেকে শুরু করে, খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, সুইরার কলোনি, এমনকি  রাস্তায় প্রকাশ্যে হাতে পলিথিনে ঝুলিয়ে গাঁজা, হেরোইন, ইয়াবা বেচা-বিক্রি করছেন মাদক কারবারিরা। জানা গেছে, পুরো ইসদাইরে কয়েকটি সংঘবদ্ধ গ্যাং’র প্রায় ২শ’র বেশি সদস্য দিনে রাতে মাদক বিক্রি করেন।

 

নারায়ণগঞ্জ’র সদর উপজেলাধীন ইসদাইরে চলমান মাদক কারবার নিয়ে দীর্ঘ অনুসন্ধান করেন দৈনিক শীতলক্ষ্যা অনলাইন মাধ্যমের একাধিক প্রতিবেদক। সেই অনুসন্ধানে উঠে আসে ভয়ংকর অনেক তথ্য। জানা যায় এসব অপরাধের শেল্টাদাতা কারা! নিশ্চিত হয় মাদক সন্ত্রাসের মুলহোতাদের নাম। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এমন দুরধ্যয় বিষয় নজরে আনতে পুরো ইসদাইরের চলমান মাদক সন্ত্রাস’র পুরো তথ্য ধারাবাহিক প্রতিবেদনে তুলে ধরা হবে।

 

 

শুরুতেই ইসদাইর এলাকার অতন্ত্য গুরুত্বপূর্ণ স্থান ওসমানী পৌর স্টেডিয়াম ও এর আশপাশে বর্তমানে লিটন ওরফে কেজিএফ লিটন ও বাবু গ্যাং’র নিয়ন্ত্রণে ৩ থেকে ৪ টি স্থানে একাধিক সেল্সম্যান বিশেষ ধরনের ইয়াবা, ও গাঁজা পুরিয়া বানিয়ে বিক্রি করেন।

 

অনুসন্ধান বলছে, মাদক কারবারিদের মুলহোতা লিটন ওরফে কেজিএফ লিটন ও বাবু ভিন্ন কৌশলে মাদক বিক্রি চালাচ্ছেন। এরা আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ভুয়া গার্মেন্টসের পরিচয়পত্র(আইডি কার্ড) নিজেদের সাথে রাখেন! দিনে অথবা রাতে টহল পুলিশ বা নিয়মিত অভিযানে  আটক হলে নিজেদের শোভন গার্মেন্টস কর্মী বলে পরিচয় দেন। এদিকে শোভন গার্মেন্টস কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেন এরা দু’জনের কেউই তাদের গ্রুপের কোথাও কর্মরত না। তবে লিটন বিগত দিনে প্রোডাকশনে মেশিন চালাতেন।

এ কর্মকর্তা বলেন, পুরাতন শোভন হিসেবে পরিচিত কয়েকটি ফ্লোরে বিভিন্ন কনট্রাডারের আওতাধীন ছিলেন।

 

 

 

তথ্য বলছে, লিটন ইসদাইরে অবস্থিত ষ্ট্যাডিয়াম এর পেছনের গলি অর্থাৎ চিকারবাড়ি মন্দিরের সামনে ভাড়া থাকেন। এ ধুরন্ধর অপরাধী নিজ বাড়িতে বসেই মাদক কারবার পরিচালনা করেন অন্যদিকে লিটনের আরেক সহোযোগি বাবু ও গ্যাং’র অন্য  সদস্যরা চিকারবাড়ি প্রবেশের গলি, স্টেডিয়ামের ভাংগা গ্যালারি, পিলখানা’র মাঠ, মসজিদের গলি, ইসদাইর হরিজন কলোনির পেছনের মাঠে বসে কৌশলে বিশেষ ধরনের ইয়াবা খুচরা বিক্রি করেন।

 

 

স্টেডিয়ামসহ ইসদাইর এলাকার মাদক কারবারের এমন ভয়াবহ চিত্রের বিষয় সংশ্লিষ্ট থানা অর্থাৎ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, মাদক কারবার ও এর সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। আমরা ইসদাইরে গোয়েন্দা নজরদারি করছি। খুব দ্রুত লিটন-বাবু ছাড়াও মাদক সন্ত্রাসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD