1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

ফতুল্লা থানার এসআই সাইফুল ইসলামের বিরুদ্ধে সাংবাদিক খোকনের অভিযোগ

  • প্রকাশিতঃ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬০ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট 

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েতনগর শ্রীধরদী এলাকার বাসিন্দা মৃত এম. এ. মোতালেব খানের ছেলে সাংবাদিক এম. এ. কামাল হোসেন খোকন (৫৪) অনিয়মের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম (বিপি নং- ৭৪৯৪০৬৮৩৭৪) এর বিরুদ্ধে প্রতিকার পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।তিনি দৈনিক বর্তমান দেশবাংলা ও সাপ্তাহিক ক্রাইম ডাইরী পত্রিকার সহ সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।

 

 

সাংবাদিক এম. এ. কামাল হোসেন খোকন বলেন- ‘আমি ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সংবাদ সংগ্রহের কাজ করতে গেলে সিদ্ধিরগঞ্জ থানার মৃত আলাউদ্দীন বেপারীর ছেলে ভূইগড় রূপায়ন এলাকায় বসবাসরত মোঃ সোহরাব হোসেন ওরফে কামাল (৪৮) এর নির্দেশে বিবাদীর সহযোগীরা আমাকে মারধর করে গুরুতর আহত করে।যার ফলে আমি বাদী হয়ে সোহরাব হোসেন ওরফে কামাল সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করি। যার মামলা নং-২২, তারিখ ২৩/০৮/২০২৪।

 

 

কামাল হোসেন খোকন আরও বলেন- বিবাদী সোহরাব হোসেন আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। সে ময়মনসিংহ জেলার ভালুকা-১১ আসনের এমপি ওয়াহিদের ডান হাত ও অর্থ যোগানদাতা হিসেবে অত্যন্ত সু-পরিচিত হওয়া স্বত্ত্বেও অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম আমার অজান্তেই সোহরাব হোসেনের পরিচিত জনদের সাথে গোপনে যোগাযোগ শুরু করেন। এমনকি আমাকে অবগত না করে অত্র মামলার চার্জশিট থেকে তাকে অব্হোতি প্রদান করেন। ফলে বিবাদী মামলার চার্জশিট থেকে অব্যাহতি পেয়ে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে যাচ্ছে। তাই আমি বিষয়টি সুষ্ঠ তদন্ত পূর্বক সু-বিচার পাওয়ার আশায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর ন্যায় বিচারার আশায় ও পুলিশ কর্মকর্তার দ্বায়িত্ব পালনে অনিয়ম করায় প্রতিকারের দাবী জানিয়েছি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD