1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

জিমখানা লেক হতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, ধারনা- পা পিছলে পানিতে ডুবে মৃত্যু!

  • প্রকাশিতঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৯ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট 

শহরের বাবুড়াইল জিমখানা লেক হতে অজ্ঞাত এক বৃদ্ধের মৃতদেহ ১০ ডিসেম্বর বিকেলে উদ্ধার করেন সদর মডেল থানা পুলিশ। পরে, উদ্ধারকৃত মরদেহের সুরতহাল শেষে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট  ভিক্টরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

 

 

এ বিষয় সদর মডেল থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করে বলেন, নিহতের স্বজন মর্গে এসে লাশ শনাক্তের মাধ্যমে অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া গেছে।

 

জানা গেছে, শহরের ১ নম্বর বাবুরাইল তাঁতীপাড়া এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী রিপন সরদার(৫০) দীর্ঘদিন ধরে একই এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন। নিহত রিপন বরিশাল জেলার উজিরপুরের।

 

 

স্বজন ও এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, নিহত রিপন সরদার ভাঙ্গারি ব্যবসার পাশাপাশি প্রায় সময় পার্কের লেকের বিভিন্ন স্থানে বড়শি দিয়ে মাছ ধরতেন।

 

এছাড়াও, স্থানীয় লোকজন আজ সকালেও তাকে লেক পাড় বসে মাছ ধরতে দেখেছেন।এরি ধারাবাহিকতায় আপাতত মাছ ধরতে গিয়ে পা পিছলে লেকের পানিতে ডুবে মৃত্যু ঘটেছে বলে ধারণা করা যায়। এ বিষয় আইনানুগ ব্যবস্থা চলছে।

 

এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে লেকের পানিতে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা সদর মডেল থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে স্বজনরা মর্গে গিয়ে রিপন সরদারের লাশ শনাক্ত করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD