1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

বক্তাবলীতে প্রতারকদের কান্ড —– ক্লাবের অনুদানের টাকায় পার্টি!

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩১ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট
ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের চর প্রসন্ননগর এলাকার ৫ যুবকের বিরুদ্ধে ক্রীড়া ক্লাবের নামে প্রবাসীদের থেকে অনুদান এনে আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন- বক্তাবলী ইউনিয়ন মৎসজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম ফতুল্লা থানা শাখার যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম, সলিম, নজরুল ও আবুল।

 

 

তারা প্রবাসীদের কাছ থেকে ক্লাবের নামে অনুদান এনে সে টাকা দিয়ে নাইট ক্লাবে আমোদ ফূর্তি করে বলেও অভিযোগ রয়েছে। এমনকি টাকার ভাগবাটোয়ারা নিয়ে নাইট ক্লাবের ভেতরেই নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, সম্প্রতি বক্তাবলী ইউনিয়নের চর প্রসন্ননগর এলাকার যুবকরা ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

 

 

সেই টুর্নামেন্টে এলাকার টিম গঠন ও মাঠ তৈরির কথা বলে প্রবাসীদের কাছে থেকে অনুদান চেয়ে এই প্রতারকরা ফোন দেয়। প্রবাসীরা এলাকার যুবকদের ভালোর জন্য প্রায় সম্মিলিতভাবে প্রায় ৭০ হাজার টাকা অনুদান দেয়। কিন্তু অনুদানের টাকা এনে টিম গঠনতো দূরের কথা কোন খেলাতেই অংশ নেয়নি। এমনকি মাঠ তৈরির যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও করেনি।

 

 

অনুদানের টাকায় এই ‘পঞ্চ পান্ডব’ হায়েস গাড়ি ভাড়া করে রাতে মাওয়া ঘাটে গিয়ে ইলিশ ভুরী ভোজ ও ঢাকার নাইট ক্লাবে গিয়ে আমোদফূর্তি করে। টাকা ভাগ করতে গিয়ে নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। বিষয়টি জানান পর প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের টাকা এভাবে নষ্ট করায় তারা এর বিচার দাবি করেছে।

 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আমাদের এলাকার অনেকেই প্রবাসে থাকে। তারা সেখানে চাকরী করে জীবিকা নির্বাহ করে। এলাকার যে কোন ভালো কাজে তারা অংশ নেয়। এ সুযোগটি কাজে লাগিয়ে ওই পাঁচ প্রতারক প্রবাসীদের কাছ থেকে অনুদান এনে সেটা আত্মসাত করে ফেলেছে।

 

 

জানা যায়, আনোয়ার হোসেন বক্তাবলী ইউনিয়ন মৎসজীবী দলের সাধারণ সম্পাদক থাকাকালে নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়েন। যার কারনে বক্তাবলী ইউনিয়ন কমিটি বাতিল করা হয় কয়েক মাস আগে।
এ ব্যাপারে জেলা মৎসজীবী দলের সভাপতি এইচ এম হোসেন জানান, ৫ আগস্টের পর বক্তাবলী ইউনিয়ন কমিটি নিয়ে আমরা অনেক অভিযোগ পাই। বিশেষ করে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগের অন্ত ছিল না। প্রতারণার অভিযোগ ছিল প্রচুর। তাই সেই কমিটি আমরা বাতিল করে দিয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD