1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

শীর্ষ মাদক ব্যবসায়ী রবিনের গ্রেপ্তার চায় এলাকাবাসী

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১২৬৬ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট 
ফতুল্লার শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী খালিদ হাসান ওরফে রবিনের গ্রেপ্তার দাবি করেছে এলাকাবাসী। যার বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে, সেই অপরাধী কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়- তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। দীর্ঘ দিন ধরে প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে মাদক ব্যবসা করে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

 

জানাযায়, খালিদ হাসান ওরফে রবিনের মাদক ব্যবসা শুরু ২০১০ সালের দিকে। তবে প্রথম মামলা হয় ২০১৩ সালে। ওই বছর ১৫ এপ্রিল ফতুল্লা মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। যেটির নম্বর- ৩২। ২০১৮ সালের ১৯ এপ্রিল আরো একটি মাদক মামলা দায়ের করা হয়। যার নম্বর-৮০। ২০২৩ সালের ১০ মে নরসিংদী জেলার শিবপুর থানা পুলিশের হাতে মাদক সহ গ্রেপ্তার হন রবিন।

 

 

সে ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-১২। একই বছর ১৬ আগস্ট ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে মাদক সহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়। যার নম্বর-৪১। ২০২৩ সালের ৬ নভেম্বর ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়। যার নম্বর-১১।

 

 

এছাড়া ২০২২ সালের ১৩ জুন ঢাকা রমনা থানা পুলিশের কাছে মাদক সহ গ্রেপ্তার হন ফতুল্লার এই শীর্ষ মাদক ব্যবসায়ী। ওই ঘটনায়ও একটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। যার নম্বর- ১৭/১৭৯।

 

 

সূত্রমতে, ফ্যাসিবাদ সরকারের পতনের পর প্রশাসন যখন মানসিকভাবে কিছু দূর্বল, ঠিক সেই সুযোগ নিয়ে নিজের মাদক ব্যবসা পুরোপুরি চাঙ্গা করেন রবিন। সে কুমিল্লা বর্ডার দিয়ে ফেন্সিডিল ও গাঁজা এবং কক্সবাজার থেকে সড়ক পথে ইয়াবার চালান নিয়ে আসেন। অনেক সময় তার মাদকের চালান আসে নৌপথেও। রবিন রূপগঞ্জের চনপাড়া এলাকার মাদক ব্যবসায়ীদের কাছেও মাদক পাইকারী বিক্রি করে থাকেন। এছাড়া কুতুবপুর ইউনিয়নের শীর্ষ মাদক ব্যবসায়ী মিঠুন নিজেও রবিনের কাছ থেকে মাদক পাইকারী নিয়ে থাকেন।

 

 

এলাকাবাসী শীর্ষ এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD