
শীতলক্ষ্যা রিপোর্ট (হাসান আহমেদ প্রান্ত)
স্পট সংবাদ সংগ্রহে গিয়ে হরহামেশাই শহরের একটি বাহিনীর কাছে বিভিন্ন ভাবে লাঞ্ছিতসহ নানা হয়রানির শিকার হতে হয় শহরের সর্বাধিক প্রচারিত প্রিন্ট ও অনলাইন পত্রিকার অধিকাংশ সংবাদকর্মীদের। তবে, তারাও নাকি সাংবাদিক! খোঁজ নিয়ে জানা গেছে, সিনিয়র দাবি করা এই গ্রুপের অনেকেই ভুঁইফোড় কিছু অনলাইন পোর্টালের কাজ করে। দেখা গেছে, এই গ্রুপের বেশিরভাগ ক্যামেরা পার্সোন হিসেবে দীর্ঘদিন ধরে শহরে একটি বাহিনীর গড়ে তুলেছে। এদের মুল টার্গেট স্পট প্রোগ্রাম যেমন বিভিন্ন রাজনৈতিক- অরাজনৈতিক সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন জাতীয় দিবসসহ এমন প্রোগ্রাম গুলোতে অনুষ্ঠানের আয়োজক সকল সংবাদ মাধ্যমের সংবাদ কর্মীদের আসার অনুরোধ জানায়। আর সে ধরনের অনেক অনুষ্ঠানে আয়োজকেরা সকল সংবাদ কর্মীদের জন্য সম্মানীর ব্যবস্থা রাখে।
ঘটনার শুরু ঠিক তখনি!, আয়োজক মানে সকলের সামনে উপস্থিত সকল সংবাদ কর্মীদের হিসেব করে প্রাপ্য ঠিকই বুঝে নেন শহরের প্রভাবশালী এই গ্রুপ। তবে, তা শুধু সিনিয়র ট্যাগ লাগানো গ্রুপটি নিয়ে নেন। এসব বিষয় নিয়ে কেউ প্রতিবাদ বা কোন মন্তব্য করলেই ঝামেলার সৃষ্টি! গ্রুপ লিডার ইমরান তার অকথ্য কথপোকথন দিয়ে শুরু করেন অন্যসব তরুণ সংবাদ কর্মীদের। অনেক সময় কথায় ঘটনা শেষ না হলে হাতাহাতি পর্যন্ত করতে দেখা যায়।
তথ্য বলছে,নারায়ণগঞ্জে সিনিয়র সাংবাদিক পরিচয়ে তরুণ সংবাদকর্মীদের নানাভাবে হয়রানি ও অপমানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলার একদল তরুণ সাংবাদিক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির নিকট লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, মোঃ ইমরান, মোঃ জাহিদসহ আরও কয়েকজন নাম অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানস্থলে গিয়ে তরুণ সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত করছেন। প্রকাশ্যে অপমান, অশালীন গালিগালাজ ও মারধরের হুমকির মতো কর্মকাণ্ড নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন তারা।
অভিযোগকারীরা জানিয়েছেন—এসব কর্মকাণ্ড তরুণ সংবাদকর্মীদের মানসিকভাবে বিপর্যস্ত করছে। এতে সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং সহকর্মিতার পরিবেশ নষ্ট হচ্ছে।
এক তরুণ সাংবাদিক বলেন, “আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চাই। কিন্তু সিনিয়র পরিচয়ে এ ধরনের আচরণ আমাদের পেশাগত জীবনে আতঙ্ক তৈরি করছে।
এ বিষয়ে প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগটি প্রেস ক্লাব সভাপতি গ্রহণ করেছেন। তদন্ত ও আলোচনার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয় সাংবাদিক মহলের মতে, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা না হলে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও পেশাদার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।