1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে ৩১ সদস্যের কমিটি ঘোষণ

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৭৯ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকালে ফতুল্লা বাজার মাদরাসা বাইতুল হাসনায় অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলনে ফতুল্লা ইউনিয়নের ৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। হাফেজ মাওলানা মশিউর রহমান সভাপতি ও মাওলানা সোলায়মান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

 

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “রাজধানীর মাইলস্টোন স্কুলে যে মর্মান্তিক দুর্ঘটনায় শিশুদের প্রাণ গেল, তার দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না।” পাশাপাশি তিনি দাবি করেন, “নারায়ণগঞ্জ-৪ আসনে যদি একজন আলেম সংসদ সদস্য হন, তবে এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, জলাবদ্ধতা এবং দুর্বৃত্তায়নের অবসান ঘটবে; প্রতিষ্ঠা পাবে জনগণের ন্যায্য অধিকার।

 

 

সম্মেলনের প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের সভাপতি মাওলানা কামাল উদ্দীন দায়েমী। সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মশিউর রহমান।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত জেলা সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুনাওয়ার হোসাইন, ফতুল্লা থানা আহ্বায়ক মাওলানা এম মুফাজ্জল ইবনে মাহফুজ এবং জেলা প্রচার সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আকাশ, মোহাম্মদ ওসমান গনি প্রমুখ।

 

 

স্থানীয় নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ ও নতুন কমিটির প্রত্যয় আগামী দিনে সংগঠনের গতিকে বেগবান করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD