1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

জুলাই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে ওলামা দলের দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫০৭ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল।

 

 

শুক্রবার ১৮ জুলাই, আমলাপাড়া ছোট মসজিদে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

 

 

কেন্দ্রীয় ওলামা দলের নির্দেশক্রমে আয়োজিত এই মাহফিলে অ্যাড. টিপু বলেন, আওয়ামী লীগ সরকার এই জুলাই মাসে ছাত্র-জনতার উপর স্টিম রোলার চালিয়েছে, তাদের কণ্ঠরোধ করেছে। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম—এদেরকে শহীদ করেছে সরকার। আজ আমরা ওলামা দলের পক্ষ থেকে তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

 

 

তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সবাই দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমাদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।

 

 

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির সদস্য, অ্যাড. রফিক আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলী, আব্দুল কাইয়ুম, হানিফ সরদার, শাহাবুদ্দিন, মাহাবুবসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

 

মাহফিলে শহীদদের আত্মার শান্তি কামনায় কুরআন তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD