1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

সড়ক ও ড্রেন নির্মাণকাজের অগ্রগতি নিয়ে এমপি আল আমিনের ব্যানার, ক্ষুব্ধ বিএনপি নেতা কর্মীরা

  • প্রকাশিতঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট
ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দু”টি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও পুননির্মাণ এবং একটি ড্রেনের কাজ চলমান রয়েছে। এরমধ্যে দেলপাড়া তানিম রোডে ৮০০ মিটার আরসিসি ঢালাই, জালকুড়ির ৭৯০ মিটার রাস্তা সংস্কার ও পুননির্মাণ এবং মাতুয়াইল থেকে শহীদনগর পর্যন্ত ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।

এই নির্মাণ কাজ নিয়ে সম্প্রতি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রচারপত্র আপলোড করেছেন। যেখানে এই তিনটি কাজের বাজেট, কাজ শুরু ও শেষের তারিখ ও ঠিকাদারি প্রতিষ্ঠান এর নাম দিয়েছেন। প্রচারপত্রের নিচের অংশে নিজের নাম সাটিয়েছেন এমপি আল আমিন। যানিয়ে ক্ষুব্ধ ফতুল্লা বিএনপির নেতাকর্মীরা।

তাদের অভিযোগ, এই তিনিটি কাজের মধ্যে মাতুয়াইলে ড্রেন ও জালকুড়ির সড়কের কাজটি স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ডিও লেটারে করা হচ্ছে। আর দেলপাড়া সড়কটির জন্য সদর উপজেলা থেকে ২ কোটি ১৩ টাকা টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এখানে এমপির কোন কৃতিত্ব নেই। অথচ তিনি বিএনপিকে পাশ কাটিয়ে নিজের নামে ব্যানার করে এইকাজগুলো তার মাধ্যমে হচ্ছে- এমনটা বুঝাতে চাইছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই- এই কাজ বিএনপি সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চেষ্টায় হচ্ছে। আর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের চাহিদার কারনে দেলপাড়া সড়কটি করার জন্য বরাদ্দ দিয়েছেন।

এখানে আমাদের এমপি সাহেব বা তার দলের কোন ভূমিকা নেই।

উল্লেখ্য, দেলপাড়া তানিম রোড আরসিসি রাস্তা নির্মাণের জন্য ২ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মাতুয়াইলে ড্রেন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। এবং জালকুড়ি সড়ক মেরামত ও পুননির্মাণ কাজে ১ কোটি ২০ লাখ টাকার বরাদ্দ রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD