1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

ফতুল্লায় আবারো র‍্যাব’র উপর হামলা! আহত- ৩

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

ফতুল্লার মাসদাইরে মাদকবিরোধী এক অভিযানে গিয়ে আবারো হামলার শিকার হয়েছে র‍্যাব-১১’র ৩ সদস্য। এর আগে জাহিদ বাহিনীকে গ্রেপ্তার করতে গিয়ে একই এলাকায় আক্রমণের শিকার হয় র‍্যাব সদস্যরা। সে সময় র‍্যাব’কে টার্গেট করে করা গুলি পাশের বাড়ির এক মহিলার শরীরে লাগে।

মঙ্গলবার (৫ মে) দুপুর ১ টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র‍্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত এস আই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ

হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। পরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের কিছু জানানো হয়নি। পরে ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

স্থানীয়রা জানায়, দুপুরে তিনজন র‍্যাব কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে তথ্য সংগ্রহের জন্য শহরের বয়ালিয়া খাল এলাকায় যায়। এ সময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত র‍্যাব কর্মকর্তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে তিনজন র‍্যাব কর্মকর্তা আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD