1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

ফতুল্লার এস আই রেহানুলের বিরুদ্ধে বাদীকে হেনস্থার অভিযোগ পুলিশ সদর দপ্তরে

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

ফতুল্লা মডেল থানার এস আই রেহানুলের বিরুদ্ধে বাদীকে হয়রানির অভিযোগ উঠেছে।এ বিষয়ে ভুক্তভোগী শাম্মী আক্তার তানহা পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ৬ এপ্রিল তিনি এ অভিযোগ দেন।

 

লিখিত অভিযোগে জামতলা এলাকার ওই নারী জানান, আমার পিতা এ.বি.এম শহিদুর রহমান বহু বিবাহ রোগে আক্রান্ত। তার ১ম স্ত্রী ডলি আজার কে আলাক প্রদান করে আমার মা ফারজানা আক্তার মনি কে ২য় বিবাহ করেন। উক্ত সংসারে আমি ও আমার ভাই কামরুল হাসান তমাল এর জন্ম। আমি এ-লেভেল সম্পন্ন করে বর্তমানে ঢাকাস্থ গুলশানের ইভেন্ট ম্যানেজমেন্টে চাকুরী করি। আমার বাবা আমার মা কে তালাক প্রদান করে ৩য় স্ত্রী হিসেবে আরজুমান আরা কে বিয়ে করেন। এমতাবস্থায় আমি আমার মায়ের সাথে থাকি এবং আমার ভাই আমার বাবার সাথে পৃথক বাসায় থাকে। অতঃপর আমার বাবা ৪র্থ স্ত্রী হিসেবে জেবুন নেছা শিলা কে বিয়ে করে এবং ৫ম স্ত্রী হিসেবে রোকেয়া আনোয়ার কে বিয়ে করে বর্তমানে ৪র্থ ও ৫ম স্ত্রীর সাথে সম্পর্ক বিদ্যমান আছে।

এবং ৪র্থ স্ত্রীকে নিয়ে জামতলা হীরা কমিউনিটি সেন্টার এর পাশে নুর উদ্দিন টাওয়ার এর ১৪ তলায় বসবাস করছে।

 

বিগত ২৭ জানুয়ারি সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার সময় বিবাদী আমাকে ফোন করে তাহার বাসায় যেতে বলে।

 

আমি আমার মা কে জানিয়ে আমার সঙ্গে থাকা বান্ধবী সায়মা আক্তার সিনথি কে নিয়ে আমার বাবার বাসা নুর উদ্দিন টাওয়ার এর ১৪ তলায় যাই।নসেখানে গিয়ে বিবাদী এ.বি.এম শহিদুর রহমান ও এডঃ বাজিব কুমার সরকার কে মদ্যপ অবস্থায় দেখতে পাই। আমি বিবাদীর বাসা হতে চলে আসতে চাইলে বিবাদী আমাকে বাধা প্রদান করেন। একপর্যায়ে মদ্যপ অবস্থায় থাকা বিবাদী শহিদুর রহমান আমাকে ঝাপটাইয়া ধরে এবং আমার সথে শারিরিক সম্পর্ক করার জন্য জোরাজুরি করে। একপর্যায়ে বিবাদী শহিদুর রহমান আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং আমাকে জোর পূর্বক বিছানায় শোয়াইয়া ফেলে। তখন তাকে স্বজোরে ধাক্কা দিয়ে সরাইয়া দিলে সে মোবাইলের চার্জার দ্বারা আমার পিঠে, উরুতে আঘাত করে রক্তাক্ত জমাট জখম করে।

 

 

এ ঘটনায় ২৭ জানুয়ারি ফতুল্লা থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দাখিল করলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ পড়ে ও মৌখিক ভাবে শুনে সার্কেল স্যারের নিকট প্রেরন করেন। তিনি তৎক্ষনাৎ বিষাবাদীকে গ্রেফতার করে আনার জন্য এস.আই রেহানুল ইসলাম কে নির্দেশ প্রদান করেন। অতঃপর এস আই রেহানুল ইসলাম আসামী ধরতে যাওয়ার খরচ বাবদ আমার মায়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেয় এবং আমাদের কে সঙ্গে নিয়া আসামী ধরার উদ্দেশ্যে বের হয়ে যায়। অতঃপর এস.আই রেহানুল ইসলাম বিবাদীর বাসার সামনে এসে আমাদের কে নিচে রাখিয়া ঐদিন রাত অনুমান পৌনে ১টায় সময় সঙ্গীয় ফোর্স সহ বিবাদীর বাসায় যায় এবং রাত সাড়ে ৩টায় সময় আসামীর নিকট হতে মোটা অঙ্কের উৎকোচ নিয়া আসামীকে গ্রেফতার না করে চলে আসে। এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামীকে গ্রেফতার করা সম্ভব না বলে জানায়।

 

পরে আমি জানতে পারি এস, আই রেহানুল ইসলাম মোটা অংকের উৎকোচের বিনিময়ে বাড়িওয়ালার ছেলে তালহা কে এনে সি.সি, টিভি তে ধারন করা ভিডিও মুছে ফেলে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে ভিডিও ফুটেজ না পাওয়ার কথা জানায়। পরবর্তীতে বিবাদী নিজেকে রক্ষার উদ্দেশ্যে একাধিকবার ফতুল্লা থানায় গিয়ে এস.আই রেহানুল ইসলাম এর মাধ্যমে আমার সাথে ঘটে যাওয়া জঘন্য অপরাধ কে ধামাচাপা দেয়।

 

তিনি আরো জানান, এস.আই রেহানুল ইসলাম এর এইরূপ ন্যাক্কার জনক কার্যক্রমের ফলে আমি অপূরনীয় ক্ষতির সম্মুখীন হয়েছি। তার এমন অন্যায় কাজের দ্বারা একদিকে পুলিশ বাহিনীর ভাব মূর্তির যেমন অপূরনীয় ক্ষতি হচ্ছে, তেমনি পুলিশের উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন হইতে পুলিশ দূরে সড়ে যাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD