
শীতলক্ষ্যা রিপোর্ট
ফতুল্লার থানাধীন টাগারপার,গাবতলির মূর্তিমান আতংক বাবু ওরফে কিলার বাবু’কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসী’রা। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় বাবুর সাথে থাকা লিটনকে কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা।
নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। ভোরে পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে বাবু ও লিটনকে কুপিয়ে ফেলে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বাবু মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দায়িত্বে থাকা ডাক্তার। অন্যদিকে গুরুত্বর আহত অবস্থায় লিটন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, কারা তাদের মেরেছে এ বিষয়ে জানার চেষ্টা চলছে। বাবুর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
থানা সূত্রে জানা গেছে , বাবু ওরফে কিলার বাবু ফতুল্লা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।নিহত বাবুর নামে ৫টি হত্যাসহ ৮টি মামলা রয়েছে বলে আপাতত নিশ্চিত হয়া গেছে। এছাড়াও, বাবুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা নাম রয়েছে।