1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

ভোট বিপ্লবে জুলামের জবাব দেবে জনগন: মনির কাসেমী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৫ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর পক্ষে কাশিপুরে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ গণসংযোগ এক পর্যায়ে গণজোয়ারের রূপ নেয়।

কাশিপুর ইউনিয়নের প্রধান নির্বাচনী কার্যালয় দেওয়ান বাড়ি এলাকা থেকে খেজুর গাছ প্রতীকে গণসংযোগ শুরু করেন জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

 

এ সময় উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল, সহ-সভাপতি শাহীন কাদের, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন, ফতুল্লা থানা যুবদল নেতা সৈকত হাসান ও ইকবাল, যুবদল নেতা সাব্বির আহমেদ শহীদ, মোল্লা বাপ্পি, মোল্লা রবিনসহ বিএনপি ও জোটভুক্ত অঙ্গসংগঠন এবং ওলামা দলের নেতৃবৃন্দ।

 

গণসংযোগটি কাশিপুর নন্দপাড়া, এলিফ্যান্ট রোড, কাশিপুর বড় মসজিদ, দক্ষিণ নরসিংপুর, ফরাজিকান্দা, গোয়ালবন্দ খিল মার্কেট, বাংলাবাজার হয়ে দেওভোগ মাদ্রাসায় গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে শত শত নারী- পুরুষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে গণসংযোগে অংশ নেন। বিভিন্ন মোড়ে মোড়ে এবং বাড়ির ছাদ থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানানো হয়, যা পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

 

কাশিপুরে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, গত ১৭ বছর ধরে আমরা জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার। এই জুলুমের একমাত্র প্রতিবাদ হচ্ছে ভোটের মাধ্যমে বিপ্লব। আগামী ১২ ফেব্রুয়ারি খেজুর গাছ প্রতীকে সিল দিয়ে আপনার ভোটের অধিকার প্রয়োগ করুন। খেজুর গাছের বিজয় মানেই ধানের শীষের বিজয়।

 

তিনি আরও বলেন, লাঠি-সোঁটার বিপ্লব নয়, আমাদের বিপ্লব হবে ভোটের বিপ্লব। আপনার আমানত সঠিক জায়গায় দিন। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আমি আমার সাধ্য অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করব, ইনশাআল্লাহ।

 

গণসংযোগ চলাকালে প্রতিটি সড়কের মোড়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। রঙিন ফুলের পাপড়ি ছিটিয়ে প্রিয় নেতাকে বরণ করে নেন সমর্থকেরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD