1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

মানবিক বাংলাদেশ গড়তে খেজুর গাছে ভোট দেওয়ার আহ্বান মুফতি মনির হোসাইন কাসেমীর

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৪৯ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, একটি মানবিক বাংলাদেশ গড়তে সকল সম্মানিত ভোটারকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আগামী ১২ তারিখে খেজুর গাছ প্রতীকে সিল মারার আহ্বান জানান।

 

শুক্রবার বিকাল তিনটায় কাশিপুর ঢালীবাড়ি এলাকায় ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

 

সভায় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন- ভবিষ্যতের বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র, যেখানে সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে, সবার জন্য শিক্ষার সুযোগ থাকবে এবং একটি মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

 

 

মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, একটি পরিবারের প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো যেন খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সহায়তা সহজে পেতে পারে, সে লক্ষ্যেই ‘ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

খেজুর গাছে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মাধ্যমে একটি মানবিক রাষ্ট্র গঠনে সহায়তা করার জন্য তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানান।

 

 

 

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, ফতুল্লা থানা জমিয়তে উলামা ইসলামের সভাপতি মাওলানা তাজুল ইসলাম আব্বাস, ফতুল্লা থানা যুবদল নেতা সৈকত হাসান ইকবালসহ ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও জমিয়তে উলামা ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।অনুষ্ঠানটির আয়োজন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম দল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD