1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

খেজুর গাছের ভোটের আহ্বান: কাশিপুরে কাসেমীর গণসংযোগ ও ক্যাম্প উদ্বোধন

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭৩ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট 

১৭ বছর ধরে আমরা নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছি। ঘরে শান্তিতে ঘুমাতে পারিনি, মামলা-হামলার ভয় আমাদের তাড়া করেছে। যারা আমাদের বাইরে রেখেছিল, জেলে ভরে রেখেছিল—তারা আজ সমাজে মুখ দেখাতে পারে না, জনরোষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

 

এভাবেই বক্তব্য রাখেন বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

 

 

 

তিনি বলেন, আগামী ১২ তারিখ আমাদের সামনে একটি বড় সুযোগ এসেছে। যেন মুখোশ পাল্টে সেই অপশক্তি আবার ফিরে না আসতে পারে। এবার হবে ব্যালটের ভোটের বিপ্লব।

 

১২ তারিখ সকালে ভোটকেন্দ্রে যাবেন, ভোট দিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন। ভোট দেবেন খেজুর গাছে। খেজুর গাছ জিতলে ধানের শীষ জিতবে, আর ধানের শীষ জিতলে দেশ পরিচালনা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

 

 

তিনি খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

 

 

 

গতকাল কাশিপুর ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী এবং বিভিন্ন নির্বাচন পরিচালনা ক্যাম্প উদ্বোধন করেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা জমিয়ত উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, সিনিয়র সহ-সভাপতি জসীমউদ্দীন রবি, শাহীন কাদির, সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল, জেলা মহিলা দলের সভাপতি রবিবার শরীফ মায়া, সহ-সভাপতি রোজিনা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

পুরো গণসংযোগ কর্মসূচি তত্ত্বাবধান করেন ফতুল্লা থানা জমিয়ত উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আব্বাস।

 

 

কাশিপুরের ভোলাইল ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে গেদ্দার বাজার, মরা খালপাড়, কাউয়াপাড়া, শান্তিনগর, সম্রাট সিনেমা হল, ২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় নির্বাচন পরিচালনা ক্যাম্প উদ্বোধন করা হয়।

 

 

পরে মণ্ডলবাড়ী, বাংলাবাজার, নূর মসজিদ ও দেওভোগ এলাকা ঘুরে কর্মসূচি শেষ হয়।

 

 

এ সময় রাস্তার দুই পাশে উৎসুক জনতা হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ফুলের পাপড়ি ছিটিয়ে প্রার্থীকে বরণ করে নেন। খেজুর গাছের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আবাল-বৃদ্ধ-বনিতা ও যুব সমাজের বিশাল অংশ স্বতঃস্ফূর্তভাবে এই গণসংযোগে অংশ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD