1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

নারায়ণগঞ্জ–খেজুর গাছকে ধানের শীষ মনে করে সিল মারতে হবে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩০৪ বার পঠিত

★ কাশীপুরে মহিলা কর্মী সম্মেলন

শীতলক্ষ্যা রিপোর্ট 
নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর উদ্যোগে মহিলা কর্মী সম্মেলন ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রধান নির্বাচনী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় দেওভোগ মুসাফির টাওয়ারের দ্বিতীয় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি হারুনুর রশিদ।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৪ আসনের জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, বৃহত্তর পঞ্চায়েত কমিটির সভাপতি হেদায়েতউল্লাহ খোকন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ শফিউদ্দিন সরদার খোকন, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহাজান, ফতুল্লা থানা যুবদল নেতা সৌকত হাসান ইকবাল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. তাজুল, বিএনপি নেতা মোহাম্মদ শাহাজাহান ও সেন্টু আহম্মেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মুফতি শিব্বির আহম্মেদ। এতে বিপুল সংখ্যক মহিলা নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, যদি ধানের শীষকে বিজয়ী করতে হয়, তাহলে খেজুর গাছে সিল মারতে হবে। আমরা আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি। আমার জীবনের শৈশব কেটেছে এই দেওভোগ এলাকায়। যেখানে আজ আমি দাঁড়িয়ে আছি, তার পেছনের ভবনেই আমি আলিফ-বা শিখেছি। আজ এখান থেকেই আমার নতুন রাজনৈতিক যাত্রার সূচনা।

 

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা যদি আমাকে কবুল করেন এবং আমার দ্বারা যদি এলাকার উন্নয়ন সম্ভব হয়, তাহলে সেই উন্নয়নের সূচনা হবে এই দেওভোগ থেকেই।

মহিলা নেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ঘরে ঘরে গিয়ে নারীদের বোঝাবেন—তারা যেন ব্যালট পেপারে খেজুর গাছের প্রতীকে সিল দেন এবং সেটিকেই ধানের শীষ মনে করেন। ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে।

 

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD