1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

ভালো সেন্ট্রাল’র উদ্যোগে খাবার বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৭ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট 

নগরীর নিতাইগঞ্জে গরীব, অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ভালো সেন্ট্রাল। প্রতিনিয়ত শ্রমজীবী মানুষের জীবিকা, জীবনযাপন ও মৌলিক চাহিদার সংকট লাঘবে কাজ করে আসা এই সংস্থাটি নিতাইগঞ্জ এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার এবং শিশুদের মাঝে খেলনা বিতরণ করেছে। শুক্রবার দুপুরে এ খাবার বিতরণ করা হয়। এসময় শিশুদের নিয়ে কেক কাটা হয়।

 

উক্ত কার্যক্রমে স্বশরীরে উপস্থিত ছিলেন ভালো সেন্ট্রালের স্বত্বাধিকারী শাহারিয়ার রহমান। তিনি নিজ হাতে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেন এবং শিশুদের হাতে খেলনা তুলে দেন। এতে উপস্থিত ছিলেন তার স্ত্রী-সন্তানসহ সংস্থাটির বাংলাদেশ শাখার মুখপাত্র তাজুল ইসলাম রাজিব, সাইট অপারেশন ম্যানেজার মোখলেছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

 

ভালো সেন্ট্রালের কর্মকর্তারা জানান, সংস্থাটি সপ্তাহে তিন দিন নিয়মিতভাবে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছে। প্রতি আয়োজনে গড়ে ৭০০ জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। ফলে এক সপ্তাহে প্রায় ২,১০০ জন শ্রমজীবী ও দরিদ্র মানুষের হাতে খাবার সহায়তা পৌঁছে যায়। নিয়মিত এই কার্যক্রম শ্রমজীবী মানুষের দৈনন্দিন সংকট মোকাবিলায় আশার আলো হয়ে দাঁড়িয়েছে।
ভালো সেন্ট্রালের মানবিক কাজ শুধু খাবার বা সামগ্রী বিতরণের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের যেকোনো স্থানে প্রাকৃতিক দুর্যোগ, মানবিক বিপর্যয় বা সামাজিক সংকট দেখা দিলে সংস্থাটি দ্রুত উদ্যোগ নিয়ে সহায়তা পাঠায়। সিলেটের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি গৃহহীনদের ঘর নির্মাণে সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। এতে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করে তারা।

 

দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও মানবিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে ভালো সেন্ট্রাল। যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের মাঝে খাবার বিতরণ, ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা ও প্রয়োজনীয় দ্রব্য পাঠানো, আফ্রিকার বিভিন্ন দেশে বিশুদ্ধ পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপন করে বৈশ্বিক মানবিক সহযাত্রী হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করছে ভালো সেন্ট্রাল।

 

ভালো সেন্ট্রালের এমন উদ্যোগ নগরীর বৃহত্তর সামাজিক উন্নয়ন, মানবিক সহযোগিতা ও মানবতার কল্যাণে এক নতুন উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় মানুষ আশা প্রকাশ করেছেন, এই সহায়তা অব্যাহত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আরও দ্রুত দৃশ্যমান হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD