
শীতলক্ষ্যা রিপোর্ট
ফতুল্লার শীর্ষ মাদক কারবারিদের একজন রাসেল ওরফে প্রিন্স রাসেল! তার প্রমাণ অবশ্য বিগত সময় দায়ের মাদক মামলার তথ্য সূত্র কিছুটা নিশ্চিত করলেও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়া মাদক কারবার সংশ্লিষ্ট কর্মকাণ্ডের কিছু ভিডিও পুরো পুরি নিশ্চিত করে রাসেল ওরফে প্রিন্স রাসেল ফতুল্লার মাদক সন্ত্রাসের অঘোষিত ডন।
তাছাড়া অভিযোগ রয়েছে, এই রাসেল বিগত আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে কাশিপুর, ধর্মগঞ্জ, আলি গঞ্জ, পোস্টঅফিস, আলীরটেক, গোদনাইল সহ ফতুল্লা ও এর আশপাশের এলাকা গুলোতে ইয়াবা বেচা-বিক্রি করেছে। এ বিষয় এলাকাবাসী বিভিন্ন সময় প্রতিবাদ করলেও তেমন কোনো লাভ হয়নি। উল্টো রাসেল ওরফে প্রিন্স রাসেলর রোষানলে পড়তে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, তৎকালীন ফতুল্লার একজন প্রভাবশালী ও মাদক কারবারের সঙ্গে সরাসরি জড়িত মেম্বার রাসেল ওরফে প্রিন্স রাসেলের শেল্টারদাতা ছিলেন। তাদের মতে বর্তমানেও সে মেম্বারের ছত্রছায়ায় রাসেল দেদারসে ও কোনো বাঁধা ছাড়াই মাদক ব্যবসা চলমান রেখেছে।
তথ্য বলছে, গত বছর আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে গেলেও স্থানীয় সেই মেম্বার ও তার অপরাধ চক্রের চেলা চামুণ্ডা এখনো নিজ এলাকায় বীরদর্পে সব ধরনের অপরাধ কর্মকাণ্ড চলমান রেখেছে। আর সেই মেম্বার বাহিনীর সক্রিয় সদস্য ও একাধিক মাদক মামলায় অভিযুক্ত রাসেল ওরফে প্রিন্স রাসেল।
গত কয়েকদিনে মাদক কারবার সংশ্লিষ্ট কর্মকাণ্ডের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে। সে ভিডিও গুলো বিশ্লেষণ ও অডিও শুনে অনেকটাই পরিষ্কার ফতুল্লার মাদক সন্ত্রাসের অন্যতম হোতা রাসেল ওরফে প্রিন্স রাসেল।
অনুসন্ধান বলছে, রাসেল ওরফে প্রিন্স রাসেল ফতুল্লা থানাধীন নয়াবাজার হাবুইল্লাব্রীজ এলাকার চিহ্নিত অপরাধী। আওয়ামী লীগের আমলে নিজেকে আওয়ামী লীগের ওয়ার্ড নেতা বা কর্মী দাবি করে নিজ এলাকায় বসেই পুরো মাদক কারবার পরিচালনা করতেন। আর এর শেল্টারদাতা হিসেবে মেম্বার বাহিনীর প্রধান সেই সমালোচিত মেম্বার নিজেই সর্বক্ষণ পর্যবেক্ষণ করতেন বলে জানা যায়। তবে বর্তমানে নিজ এলাকায় স্থানীয়দের কঠোর পদক্ষেপে অনেকটা বিতারিত রাসেল ওরফে প্রিন্স রাসেল। অনুসন্ধানে জানা গেছে। বর্তমানে ফতুল্লা পোস্টঅফিস এলাকা ও বক্তাবলী এলাকায় আস্তানা গেড়ে মাদক কারবার অর্থাৎ ইয়াবার বড় চালান নারায়ণগঞ্জে আনছে। পাশাপাশি এসব মাদক খুচরা ব্যাবসায়ীদের হাতে তুলে দিচ্ছে।