1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

ফতুল্লায় প্রতারক দম্পত্তির ক্যারিশমায় নি:স্ব প্রবাসী সালেহ মাহমুদ

  • প্রকাশিতঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭৮ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

ফতুল্লা থানার মধ্য ধর্মগঞ্জ এলাকার চিহ্নিত প্রতারক শারমিন সুরাইয়া রেখা ও তার স্বামী সোলায়মানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন আদালত। সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। সে প্রতিবেদনের পর আদালত এই দুই প্রতারকের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর পরপরই এই দম্পত্তি এখন আত্মগোপনে রয়েছে।
মামলার বিবরনে জানাযায়, মধ্য ধর্মগঞ্জ পাকাপুল এলাকার দুবাই প্রবাসী সালেহ মাহমুদ প্রায় দশ লাখ টাকা পায় একই এলাকার প্রতারক শারমিন সুরাইয়া রেখা, তার স্বামী মোঃ সোলায়মান, মঞ্জু ভূইয়া ও মনির ভূইয়ার কাছে। লেনদেন সংক্রান্ত বিষয়টি নিয়ে ২০২৩ সালের ২৫ ডিসেম্বর এলাকায় বিচার শালিসে বসে। বিচারে মঞ্জু ও মনির নিজেদের জিম্মায় টাকা ২৫ দিন পর দিয়ে দেবে বলে জানিয়েছিল। কিন্তু টাকা না দিয়ে নানা টালবাহানা শুরু করে প্রতারক চক্রটি। বাধ্য হয়ে প্রবাসী সালেহ মাহমুদের স্ত্রী কামরুন নাহার দীবা ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলে প্রতারক রেখা ও তার স্বামী সোলায়মান ক্ষিপ্ত হয়ে উঠে। এবং অভিযোগ দায়ের করায় প্রবাসীর স্ত্রীকে হুমকি প্রদান করে। গত বছর ১৫ অক্টোবর দুপুর আড়াইটায় মনির ও মঞ্জুর বাসায় গিয়ে পাওনা টাকা ফেরৎ চাইলে শারমিন নাহার দীবাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং প্রাণ নাশের হুমকি দেয়।
স্থানীয়রা জানান, মধ্য ধর্মগঞ্জ এলাকার মৃত মতিউর রহমানের পুত্র সোলায়মান অনেকের কাছ থেকেই টাকা হাতিয়ে নিয়েছে। কেউ পাওনা টাকা ফেরত চাইলে তার বিরুদ্ধে উল্টো মিথ্যে মামলা করে হয়রানি করে। এই প্রতারণার কাছে সে নিজের স্ত্রীকেও ব্যবহার করে থাকে। প্রতারক এই দম্পত্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আরো অনেকেই নিঃস্ব হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD