1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

স্বৈরাচারের দোসরের কারসাজিতে ঝুলে আছে সহস্রাধিক ফরেস্টারের পদোন্নতি

  • প্রকাশিতঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬০ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ও মদদপুষ্ট বন অধিদপ্তর এর বিভাগীয় মামলায় দন্ড প্রাপ্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তা খাঁন জুলফিকার আলী ফরেস্টারের জন্য ঝুলে আছে ১০০০ ফরেস্টার এর পদোন্নতি। ২০০৪ সনে বন অধিদপ্তরে যোগদান করেন জুলফিকার। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক দুর্নীতি আর সরকারের প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন জুলফিকার। গত বছর তৈন রেঞ্জে সেগুন ও অন্যান্য প্রজাতির গাছ কর্তন ও পাচারের অভিযোগ প্রমাণিত হলে জুলফিকার আলী ফরেস্টারকে সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ১৯৭৯ অনুসারে “অদক্ষতা, অসদাচরণ ও দূর্নীতি’র শাস্তি স্বরূপ বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) দুই বছরের জন্য স্থগিত রাখার লঘু দন্ড করা হয়। বিভাগীয় মামলার দন্ড হতে খালাস পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব বরাবর আপীল করেছেন জুলফিকার। শুধু আপীল করেই তিনি থেমে থাকেননি, অভিযোগ আছে মোটা অংকের টাকার বিনিময়ে বন অধিদপ্তর, বন মন্ত্রণালয় এর শীর্ষ কর্মকর্তাদের ম্যানেজ করে আটকিয়ে রেখেছেন সহস্রাধিক ফরেস্টার এর পদোন্নতি।

সূত্রমতে, জুলফিকারের থম চাকুরী রাঙ্গামাটি অঞ্চলে হলেও তদ্বীরের মাধ্যমে লোভনীয় পোস্টিংগুলো বাগিয়ে নেয় তিনি। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর বাগেরহাট-৪ এর এমপি ডাঃ মোজাম্মেল হোসেন, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ ও মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রুহিয়া বেগম হাসির মদদে বদলীর নীতিমালা বহির্ভূত রাঙ্গামাটি সার্কেল থেকে চট্টগ্রাম অঞ্চল বদলী হয়ে আসে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের ধুমঘাট চেক স্টেশনে রাজনৈতিক চাপ প্রয়োগ ও মামলা করে এক বছরের পোস্টিং নীতিমালা বহির্ভূত তিন বছরের অধিক সময় বলবৎ থাকেন। পরবর্তীতে ক্ষমতাধর এই ফরেস্টার উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম এর উড়িরচর ও মহেশখালী রেঞ্জে পোস্টিং নেন। উক্ত রেঞ্জে সুফল প্রকল্পে হরিলুট করে ৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিএফ বিপুল কৃষ্ণের সাথে সখ্যতার খাতিরে দশ লাখ টাকা ঘুষ নিয়ে লামা বন বিভাগে বদলী হন এই দূর্নীতিবাজ। এছাড়া ডিএফও মোঃ আরিফুল হক বেলালকে ৫ লাখ টাকা ঘুষ দিয়ে যোগদান সাপেক্ষে লামা বন বিভাগের লোভনীয় পোস্টিং তৈন রেঞ্জে রেঞ্জ কর্মকর্তা হিসেবে পোস্টিং নেন তিনি।

সূত্র জানায়, আলোচিত তৈন রেঞ্জে সেগুন ও অন্যান্য প্রজাতির গাছ কর্তন ও পাচারের বিষয়ে জনৈক ওমর ফারুক লিখিত অভিযোগ করেন জুলফিকারের বিরুদ্ধে। পরবর্তীতে জুলফিকারের অনিয়ম তদন্তে ডিএফও মোঃ আরিফুল হক বেলাল, মোঃ হাবিবুল্লাহ, রেঞ্জ কর্মকর্তা, ডলুছড়ি রেঞ্জকে আহবায়ক করে ০৩ (তিন) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি ঘটনাস্থলে ১৮৭ টি গাছের মোথা জব্দ করেন। তদন্ত কমিটি চলতি বছর ১৪ এপ্রিল ডিএফও’র নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ডিএফও একদিন পর ১৫ এপ্রিল উক্ত প্রতিবেদন সিএফ অফিসে প্রেরণ করেন।

সূত্র আরও জানায়, জুলফিকারের দুর্নীতির তদন্ত করতে গত বছর একটি কমিটি গঠন করা হয়। ওই বছর ১৫ মে সিএফ বিপুল কৃষ্ণ দাস এর নিকট খাঁন জুলফিকার আলী ফরেস্টার এর বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন প্রেরণ করেন। পরদিন সিএফ বিপুল কৃষ্ণ দাস উক্ত প্রতিবেদন এর সাথে সহমত পোষণ করে জুলফিকার আলী ফরেস্টারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর বরাবর প্রতিবেদন প্রেরণ করেন। দুর্নীতি প্রমাণের পর খাঁন জুলফিকার আলী ফরেস্টারকে সাময়িক কর্মচ্যুত করার পাশাপাশি এবং “অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতি” এর অভিযোগে গত বছর ২২ আগস্ট তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়, যার নম্বর (১৫ অব ২০২৪)। মামলাটি তদন্তের জন্য প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর কক্সবাজার উত্তর বন বিভাগে কর্মরত সহকারী বন সংরক্ষক শীতল পালকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেন। তদন্তে খাঁন জুলফিকার আলী ফরেস্টারের বিরুদ্ধে “অদক্ষতা, অসদাচরণ ও দূর্নীতি’র অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন প্রাপ্তির পর প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর খাঁন জুলফিকার আলী ফরেস্টারকে সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ১৯৭৯ অনুসারে “অদক্ষতা, অসদাচরণ ও দূর্নীতি’র শাস্তি স্বরূপ বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) দুই বছরের জন্য স্থগিত রাখার লঘু দন্ড করেন।

তথ্যমতে, খাঁন জুলফিকার আলী ফরেস্টার বিভাগীয় মামলার দন্ড হতে খালাস পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব বরাবর আপীল করেছেন। শুধু আপীল করেই তিনি থেমে থাকেননি, মোটা অংকের টাকার বিনিময়ে তিনি বন অধিদপ্তর, বন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের ম্যানেজ করে আটকিয়ে রেখেছেন ১০০০ জনের উর্ধ্বে ফরেস্টার এর পদোন্নতি।

এদিকে ৮ সেপ্টেম্বর বন মন্ত্রণালয়ে খাঁন জুলফিকার আলী ফরেস্টার এর আপীল বিষয়ে শুনানী আছে। সেই শুনানীতেই জুলফিকার আলীর ভাগ্য নির্ধারণ হবে। তবে ধারনা করা হচ্ছে রায় নিজের পক্ষে আনতে দুর্নীতিবাজ এই কর্মকর্তা শীর্ষ কর্মকর্তাদের ম্যানেজ করেছেন। যার কারনে স্বৈরাচারের দোসর হয়েও এখনো টিকে আছেন জুলফিকার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD