
ফতুল্লায় শীর্ষ অস্ত্র রবিন অধরা
ফতুল্লা প্রতিনিধি
ফতুল্লার শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী খালিদ হাসান ওরফে রবিনের মাদক ব্যবসা জমজমাট আকার ধারন করেছে। পুলিশের নিস্ক্রিয়তার সুযোগে ফতুল্লার বিভিন্ন এলাকার খুচরা মাদক ব্যবসায়ীদের হাতে মাদক দ্রব্য তুলে দিচ্ছে সে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে। কুতুব আইল এলাকার মৃত মোবারক মিয়ার পুত্র রবিন প্রকাশ্যে থেকেই নিজের ব্যবসা নিয়ন্ত্রণ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিন ফতুল্লার বিভিন্ন অঞ্চলে পাইকারি মাদক সরবরাহ করে থাকে। কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে ফেন্সিডিল ও অস্ত্র আমদানি করে আনে সে। এরপর নিজস্ব লোক দিয়ে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের মাঝে মাদক দ্রব্য বন্টন করে থাকে। এরইমধ্যে মাদক ও অস্ত্র বিক্রির টাকায় ফতুল্লার জালকুড়ি এলাকায় ৫ তলা একটি ভবন নির্মাণ করেছে। কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় প্লট ও ফ্ল্যাটও কিনেছে সে।
জানাযায়, ২০২৩ সালের নভেম্বরে গোয়েন্দা পুলিশের অভিযানে দুটি অস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হয়েছিল রবিন। এরপর দীর্ঘদিন জেল খেটে জামিনে বেড়িয়ে এসে পুরনো ব্যবসায় ফিরে যায়। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে মিলে সে এসব অবৈধ ব্যবসা পরিচালনা করতো। গত বছর ফ্যাসিবাদ সরকারের পতনের রবিন বেশ কিছু দিন গা ঢাকা দিয়েছিল। চলতি বছরের শুরুতে আবারো এলাকায় ফিরে এসে মাদক ব্যবসা শুরু করেছে।
এলাকাবাসী এই মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।