1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে- মাওলানা ফেরদাউসুর রহমান

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১০৭৯ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

বাংলাদেশ আজ দেশি-বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পড়েছে- এমন মন্তব্য করে মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, “ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া এই ষড়যন্ত্র থেকে জাতিকে রক্ষা করতে হলে আমাদের আর কোনো বিকল্প নেই।”
১ আগস্ট (শুক্রবার) বিকালে সোনারগাঁ থানার সনমান্দি ইউনিয়নের বাইতুল আমান জামে মসজিদে আয়োজিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “সোনারগাঁ একটি প্রাচীনতম ড্যান্ডি খ্যাত বাংলাদেশের রাজধানী। এই সোনারগাঁয়ের অনেক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমাদের সুচিন্তিত মতামত দিয়েব এবং ঐক্যবদ্ধভাবে একজন ভালো মানুষকে এই সোনারগাঁ থেকে বিজয় করিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পাঠাতে হবে।

 

 

তিনি বলেন, “আমাদের ইমাম, ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। সোনারগাঁয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, মাদক, ছিনতাইসহ ভয়াবহ সকল প্রকার অপরাধমূলক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য মানুষকে আহবান জানাতে হবে। আমাদের মসজিদের খুতবা, বয়ান ও ওয়াজের মাধ্যমে জনগণকে এ ব্যাপারে সচেতন করতে হবে।

 

 

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে ফেরদাউসুর রহমান বলেন, “আজকের বাংলাদেশে আলেম-ওলামাদের জন্য কাজ করার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। আমাদের এই সুযোগকে কাজে লাগাতে হবে। দেশের স্বার্থে, দলের স্বার্থে এবং মানুষের কল্যাণের স্বার্থে যদি আমাদের কারো সাথে জোটবদ্ধ হতে হয় সেটা হবো। জোট যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজ করব।

 

 

 

সম্মেলনে সভাপতিত্ব করেন সোনারগাঁ থানার প্রখ্যাত আলেম মাওলানা ওসমান গণি। আরো উপস্থিত ছিলেন মাওলানা জাকারিয়া, মাওলানা নোমান, মাওলানা রহমাতুল্লাহ, মাওলানা আতিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক ওলামা ও মুসল্লি। আলোচনা শেষে ওলামা একেরামরা আগামী জাতীয় নির্বাচন ও সমাজ সংস্কারে ওলামাদের ভূমিকা নিয়ে পরামর্শ বিনিময় করেন এবং দেশের শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD