
ফতুল্লার ইসদাইরে বন্ধু মহলের উদ্যোগে হয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সম ইসদাইর ব্লাক-ফাইটারকে ১ – ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইসদাইর যুব সংঘ।
শুক্রবার (২৫ জুন) বিকেলে ইসদাইর কলোনি মাঠে প্রধান অতিথি: আনোয়ার হোসেন বাবু’র উপস্থিতি’তে ফাইনাল মেচ অনুষ্ঠিত হয়। মেচ শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অত্র ইসদাইর এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও ইসদাইর বন্ধু মহল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী: সবজি মিয়া, সমাজ সেবক: শরিফুল ইসলাম, রুবেল হোসেন প্রমুখ।
পুরুষ্কার বিতর করার সময় বিশেষ অতিথির বক্তব্যে এস, এম সোহেল বলেন, সমাজের কিশোর অপরাধ কমাতে খেলার বিকল্প নেই। আমরা চাই এমন ডিকবল (ফুটবল) টুর্নামেন্ট সহ সবধরনের খেলার প্রতিযোগিতা ফতুল্লার প্রতিটি এলাকায় হোক। এতে যুব সমাজ আলোর পথ খুঁজে পাবে।
তিনি বলেন, আমি এই যুবকদের দেলা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখলাম। খুব সুন্দর খেলেছে দু’দলের খেলোয়াড়’রা। এক কথায় ওদের খেলা দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম।
সোহেল আরও বলেন, ইসদাইর’র সকলের পরিচিত মুখ, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন বাবু ভাই সব সময় কিশোর- যুবকদের বিনোদন ও খেলার আয়োজন করে থাকেন। তার মতো আমরাও চাই আগামীর ভবিষ্যত প্রজন্ম’র পাশে থাকতে।
জানা গেছে, সর্বমোট ১৬ দল এ টুর্নামেন্টে অংশ নেয়। ধারাবাহিক ভাবে নকআউট পদ্ধতি’তে ইসদাইর ব্লাক-ফাইটার ও ইসদাইর যুব সংঘ ফাইনালে পৌঁছে।