1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

শহরে চার কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮৯৮ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকার তালতলা ও আমতলা মোড়ে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযানে চারটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

বৃহস্পতিবার ১৭ জুলাই , জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে তিনটি স্পটে এই অভিযানে মোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

 

প্রথম স্পটে, ‘জিসান ওয়াশিং লন্ড্রি’ নামের একটি ওয়াশিং কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে উৎস পয়েন্ট কেটে দেওয়া হয় এবং মালিক পক্ষকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

 

দ্বিতীয় স্পটে, ‘বিসমিল্লাহ ফার্নিচার’ নামের একটি কারখানায় একইভাবে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের প্রমাণ মেলে। এখানেও উৎস পয়েন্ট বিচ্ছিন্ন করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

তৃতীয় অভিযানে ‘শাহ জালাল ফার্নিচার’ নামের একটি ফার্নিচার কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

 

চতুর্থ স্পটে ‘বিসমিল্লাহ মেটাল কারখানা’তেও অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে উৎস পয়েন্ট কেটে দেওয়া হয় এবং এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে একটি ৩/৪ ইঞ্চি বিতরণ লাইন কেটে ফেলা হয়, যেখান থেকে প্রায় ২০০টি বাসায় ৬৫০টি চুলায় অবৈধভাবে গ্যাস সরবরাহ করা হতো।

 

 

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পুরো কার্যক্রম পরিচালিত হয়।

 

 

জ্বালানির অপব্যবহার রোধে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD