1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

সানির সাথে আমার পরিবারের কোন সম্পর্ক নেই:তানভীর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮১২ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট

সানি আমার ভাই। কিন্তু ওর সাথে আমার কিংবা আমার পরিবারের কোম সম্পর্ক নেই। অনেক আগেই তাকে আমরা পারিবারিকভাবে আলাদা করে দিয়েছি।সানিকে নানাভাবে বুঝিয়ে ও চাপ প্র‍য়োগ করেও মাদক ব্যবসা থেকে ফিরিয়ে আনতে না পারায় আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ওর কারনে সামাজিকভাবে হেয় হতে হয় এবং মানসিকভাবে নানা যন্ত্রনার মধ্য দিয়ে আমাদের কাটাতে হয়।

 

গতকাল এভাবেই কথাগুলো বলছিলেন কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদল নেতা তানভীর। সে মুসলিমনগর দক্ষিণপাড়া এলাকার মোক্তার মিয়ার পুত্র।

 

সম্প্রতি সানির মাদক ব্যবসার সাথে তানভীরকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের সূত্র ধরেই তিনি এসব কথা বলেন।

 

তানভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক ব্যবসার মতো ঘৃণ্য পেশা আর নেই। সমাজকে ধ্বংস করতে মাদক ব্যবসাই যথেষ্ট। আমরা পারিবারিকভাবে বারবার সানিকে এই অবৈধ ব্যবসা থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি। বছর দুয়েক আগেই সানিকে পারিবারিকভাবে আলাদা করে দেয়া হয়েছে।

 

 

সে তার স্ত্রী-সন্তানদের নিয়ে কোথায় থেকে সেটাও আমি বা আমার পরিবার জানে না৷ আমি নিজের বালু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। আমার বৈধ ব্যবসা আছে। আমার বড় ভাই আলামিনও চাকরি করে সংসার চালায়। আমরা প্রশাসনকে অনুরোধ করবো যেনো সানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে৷ এজন্য প্রশাসনকে যেকোন ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD