1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

সন্ত্রাসী মিঠুনের গ্রেপ্তার দাবি স্ত্রী বিথীর

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৬০ বার পঠিত

দৈনিক শীতলক্ষ্যা

ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী, একাধিক হত্যা সহ অস্ত্র, মাদক, বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি মিঠুনের গ্রেপ্তার দাবি করেছে স্ত্রী বিথী। তার দাবি, মিঠুনের মাদক ব্যবসায় সহযোগীতা না করায় তাকে বাড়ি থেকে বের করে দেয়া সহ শারীরিকভাবে নির্যাতন করেছে মিঠুন। এমনকি তাদের সংসারে দু’টি সন্তান থাকলেও মিঠুন একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন ও আজমেরী নামের এক নারীকে সম্প্রতি বিয়ে করে সংসারও করছে সে। এমনকি তার সন্তানদের কোন খোঁজও নিচ্ছে না।

 

বিথী জানান, ২০১৫ সালে পাগলা জেলেপাড়া এলাকার মোখলেসুর রহমান পুত্র মিঠুনের সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর আমাদের সংসারে একটি পুত্র ও একটি কণ্যা সন্তান জন্ম হয়। আমার ছেলে আরাফাত রহমানের জন্ম ২০১৬ সালে। আর মেয়ে মারিয়াম রহমান তানহার জন্ম ২০২০ সালে। বিয়ের সময় আমাদের পরিবার কেউ জানতে পারেনি মিঠুন ও তার পরিবারের সদস্যরা সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত। ২০১৬ সালে মিঠুন আমাকে পাগলা এলাকা থেকে নিয়ে ঢাকায় আমার বাবার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করে। আমি সেখানে যেতে না চাইলেও সে সবকিছু আড়াল করতে আমাকে এলাকা থেকে দূরে নিয়ে যায়। ভাড়া করা ওই বাড়িতে বসেই আমার স্বামী মাদক সেবন ও অন্য নারীদের সাথে মেলামেশা করতো। নয়ামাটি এলাকার আরিফা আক্তার নামের এক নারীকে বিয়ের প্রলোভনে একসাথে লিভ টু গেদার করে। গেন্ডারিয়ার ভাড়া করা বাসায় আরিফার সাথে আপত্তিকর অবস্থা আমি মিঠুনকে ধরে ফেলি। আরিফার মামাতো বোন তাসফি রিয়ার সাথেও ছিল তার অবৈধ সম্পর্ক। এসব নিয়ে আমার সাথে মিথুনে প্রায় সময় তর্কবিতর্ক হতো।
পরে ধীরে ধীরে মিথুনের খোলস বেড়িয়ে আসতে থাকে। ২০২০ সালে পাগলা এলাকায় রাজীব ওরফে ভিপি রাজীব হত্যাকান্ডের পর আমাদের পরিবার জানতে পারে আমার স্বামী মিঠুন ও তার ভাই এ হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত। মিঠুনের বিরুদ্ধে একাধিক হত্যাসহ অস্ত্র, বিস্ফোরক, মাদক মামলা রয়েছে। বেশ কয়েকবার পুলিশের হাতে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তারও হয়েছিল। বারবার আইনের ফাঁক গলে বেড়িয়ে যায়।

 

 

চলতি বছর মিঠুন না জানিয়ে আজমেরী আক্তার নামের এক নারীকে বিয়ে করেছে। সে আমার ও আমার সন্তানদের কোন খোঁজ খবর নেয় না। আমি তার কথামতো মাদক ব্যবসায় সহায়তা না করায় সে আমাকে শারিরিক নির্যাতন পর্যন্ত করেছে। তার পরিবারও তাকে সহায়তা করে আসছে এসব অপকর্মে।

 

 

বর্তমানে আমি ঢাকায় বাবার বাসায় আছি। আমি আমার স্বামীর অধিকার ও সন্তানদের তার বাবার অধিকার ফিরে পেতে আমি মিথুনের বিরুদ্ধে ঢাকা নিন্ম আদালতে দু’টি মামলা দায়ের করেছি। সে মামলা দু’টি চলমান থাকা অবস্থাতেই সে আজমেরী নামের ওই নারীকে বিয়ে করেছে।

 

মাদক ব্যবসায়ী মিথুনের নেতৃত্বে পাগলা পপুলার স্টুডিও’র ভেতরে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে। প্রতিদিন বিকেল থেকে সেখানে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল বিক্রি হয়ে থাকে। মিথুনের রয়েছে বিশাল কিশোর গ্যাং বাহিনী। যারা এসব মাদক ব্যবসা করে থাকে। এই কিশোরদের হাতে রয়েছে দেশী-বিদেশী অত্যাধুনিক অস্ত্র।

 

আমি এই সন্ত্রাসীর গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি। একই সাথে আমার সন্তানদের পিতৃ পরিচয়ের দাবি জানাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD