1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু ভূঁইঘর রূপায়নে ‘ক্যাশিয়ার বিপ্লবের’ দাপট! ফতুল্লার কায়েমপুরে জাহাঙ্গীর বাহিনীর নিয়ন্ত্রনে পুরো মাদক কারবার আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু! মামলা তুলে নিতে বাদীকে হুমকী হানি ট্র্যাপ চক্রের প্রধান মুক্তা’র অসুস্থ খন্দকার মনিরুল ইসলামকে দেখতে গেলেন মুহাম্মদ সাদরিল ইপিজেড এ অস্ত্রের মহড়া, নেপথ্যে মতির ক্যাডার মানিক যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮তম আউটলেটের যাত্রা ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আহত ৩ পুলিশ সদস্য ফতুল্লায় বলাৎকারের ঘটনা দেন দরবারে মিমাংসার চেষ্টা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

মহাঅঘটন ঘটিয়ে ভারতকে হারাল পাকিস্তান

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৭২৯ বার পঠিত

আগের ম্যাচে থাইল্যান্ডের মতো দুর্বল দলের কাছে হেরে মহাঅঘটন ঘটিয়েছিল পাকিস্তান।

শক্তিশালী ভারতের বিপক্ষে কেমন খেলবে তা নিয়েই ছিল যত দুশ্চিন্তা পাকিস্তান শিবিরে।

কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের পেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ালো চান-তারার দেশটি।

স্নায়ুচাপকে জয় করে ভারতের বিপক্ষে ১৩ রানে জিতল পাকিস্তানের মেয়েরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ম্যাচে শুক্রবার আগে ব্যাট করে মাত্র ১৩৭ রানের পুঁজি পায় পাকিস্তান।

বিসমাহের দলের এ স্বল্প পূঁজিই ডিঙাতে পারেনি ভারত। পাকিস্তানের বোলিং তোপে ২ বল বাকি থাকতে ১২৪ রানেই থামে ভারতের মেয়েরা।

৯১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হারমানপ্রিত কাউরের দল। তবে শেষদিকে ১৩ বলে ১ চার আর ৩ ছক্কায় ২৬ রান করে দলকে একাই টেনে নিচ্ছেলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ।

কিন্তু ইনিংসের ৯ বল বাকি থাকতে সাদিয়া ইকবালের বলে তিনি ফিরলে আর কিছু করতে পারেনি ভারত।

পাকিস্তানের পক্ষে ৩০ রানে ৩ উইকেট শিকার করেছেন নাসরা সান্ধু। ২টি করে উইকেট শিকার করেছেন সাদিয়া আর নিদা দার।

এর আগে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন নিদা দার।

৩৭ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় খেলেন ৫৬ রানের ঝড়ো ইনিংস নিদা। ৩৫ বলে ৩২ করেন অধিনায়ক বিসমাহ মারুফ।
ভারতীয় বোলারদের সামনে আর কেউ সেভাবে দাঁড়াতে পারেনি।

নিদা ও বিসমাহের ইনিংসের সুবাদে ৬ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান।

২৭ রানে নেন ৩টি উইকেট শিকার করেছেন ভারতের দীপ্তি শর্মা। ২৩ রানে দুটি উইকেট শিকার করেন পূজা ভাস্ত্রাকর

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD