1. hello@dailyshitalakshya.com : dailyshitalakshya :
  2. admin@dailyshitalakshya.com : unikbd :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সার্ফিংয়ের উন্নয়নে কাজ করবো: সাইফুল কক্সবাজারে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সম্রাট ‎ঈদুল ফিতরের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল। ‎নগরবাসীকে পুলিশ সুপার মিজান মুন্সি’র পক্ষ থেকে ঈদুল ফিতরের বিশেষ শুভেচ্ছা বক্তাবলী ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি শূন্যতা: প্রশাসনিক অচলাবস্থায় চরম ভোগান্তিতে ৩০ হাজার বাসিন্দা ফতুল্লা স্বপন চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বাবু প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত র‍্যাব-১১’র অভিযানে ইমন হত্যা মামলায় জড়িত ২ আসামি গ্রেপ্তার বন্দরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

কক্সবাজারে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

শীতলক্ষ্যা রিপোর্ট 

অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। সমুদ্রতীরবর্তী শহর কক্সবাজার-এ শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় লাবনী পয়েন্ট-এ আয়োজিত এই জমকালো অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

 

জেলা প্রশাসক আব্দুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন-এর সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কাজল এবং স্পন্সর প্রতিষ্ঠান কিউট-এর কর্ণধার কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার শুধু ক্রিকেট বা ফুটবলে সীমাবদ্ধ নয়, বরং সার্ফিংসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে কাজ করছে।

 

 

তিনি জানান, ইতোমধ্যে অনেক খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হয়েছে এবং আর্থিকভাবে দুর্বল ফেডারেশনগুলোকেও সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সার্ফাররা আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্স করলে তাদেরও বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

 

 

এ সময় প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন- এর সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম।

 

 

এবারের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে শতাধিক সার্ফার অংশ নিচ্ছেন, যা দেশের সার্ফিং খেলাকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

 

 

পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সার্ফিং এসোসিয়েশনের জন্য কলাতলি এলাকায় বরাদ্ধকৃত জমিতে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন৷ এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন-এর সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন রোকন এবং স্পন্সর প্রতিষ্ঠান কিউট-এর কর্ণধার কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD