
শীতলক্ষ্যা রিপোর্ট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসী সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বার্তায় তিনি জেলার সর্বস্তরের মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবীসহ সবাইকে ঈদুল ফিতরের বিশেষ শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক।
সবাই যেন পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।
তিনি ফতুল্লাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ যে আস্থা রেখে দায়িত্ব প্রদান করেছে, তা যথাযথভাবে পালনে সবার সহযোগিতা প্রয়োজন। একইসঙ্গে গণতন্ত্রের ধারাবাহিকতায় ভবিষ্যতেও জনগণের সমর্থন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।