শীতলক্ষ্যা রিপোর্ট
নারায়ণগঞ্জের একাধিক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকে ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ আছে হানি ট্র্যাপ চক্রের প্রধান মাকসুদা আক্তার মুক্তা’র বিরুদ্ধে। সর্বশেষ তার ফাঁদে পড়েছিলেন সিদ্ধিরগঞ্জের এক ব্যবসায়ী। চলতি বছর ২৯ জুন বিকেলে সেই ব্যাবাসয়ীকে শহরের আমলা পাড়া এলাকায় একটি ফ্ল্যাটে আটকে জামা-কাপর খুলে ছবি তুলে টাকা আদায় করেছিল এই চক্রটি।
তাদের ফাঁদ থেকে ছাড়া পেয়ে ব্যবসায়ী আবুল বাশার মামলা করেছিলেন মুক্তা সহ চক্রের সদস্য মেহতাব উদ্দিন জিকু, বিউটি বেগম, ইউসুফ শেখ, দেলোয়ার হোসেন, ইসমাইল ও বিল্লালের নামে মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় সদর মডেল থানা পুলিশ মুক্তাকে গ্রেপ্তারও করেছিল। কিছুদিন জেল খেটে জামিনে বেড়িয়ে এসে মামলা তুলে নিতে এবার বাদীকে হুমকি দিচ্ছেন। এমনকি প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতাকে দিয়েও মামলার বাদীকে ফোন দিয়ে মামলা তুলে নিয়ে ক্ষতিপূরণ বাবদ টাকা দাবি করছেন মুক্তা। এ ঘটনায় মামলার বাদী আবুল বাশার আতংকে রয়েছেন।
সম্প্রতি বাশারের ব্যবসা প্রতিষ্ঠানে নামধারী কিছু ভুয়া সংবাদকর্মী পাঠিয়ে মিথ্যে সংবাদ পরিবেশন করে। সেখানে বাশারের বিরুদ্ধে মিথ্যে তথ্য উপাত্থ তুলে ধরে। এ প্রসঙ্গে বাশার জানান, চক্রটি নানাভাবে আমাকে মানসিক নির্যাতন করছে মামলা তুলে নিতে। তালাশ বিডি নামের একটি প্রতিষ্ঠানের সাংবাদিক পরিচয়ে আমাকে ফোন করে মুক্তা’র বিরুদ্ধে দায়ের করা পর্ণোগ্রাফি আইনের মামলাটি তুলে নিতে চাপ দেয় এবং টাকা দিয়ে আপোষ করার প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজী না হওয়ায় আমার বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করে। আমি ওই সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে সাংবাদিক নামধারী হানি ট্র্যাপ চক্রের এই সদস্যদের বিরুদ্ধেও আমি আইনগত ব্যবস্থা নেবো।
এদিকে খোঁজ নিয়ে জানাযায়, রূপগঞ্জ উপজেলার আতলাশপুর গ্রামের মিলন ভূইয়ার মেয়ে মাকসুদা আক্তার মুক্তা’র বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তার নিয়ন্ত্রণে থাকা এ চক্রের অন্যতম সদস্য হিসেবে কাজ করে থাকে মেহতাব উদ্দিন জিকু। সে বিভিন্ন এলাকার বিত্তশালীদের টার্গেট করে মোবাইল নম্বর সংগ্রহ করে মুক্তাকে সরবরাহ করে। পরবর্তীতে টার্গেট করা ব্যক্তিকে মোবাইলে কথা বলে বাড়িতে নিয়ে কৌশলে ফাঁদে ফেলে সে।
স্থানীয়রা জানান, মুক্তার চরিত্র আগে থেকেই খারাপ। সে এলাকায় থাকতে পারেনি। তার বিরুদ্ধে একাধিকবার এলাকায় সামাজিকভাবে বিচার শালিষও হয়েছিল। পরবর্তীতে তার বাবা-মা তাকে বাড়ি থেকে বেরও করে দেয়।
পুলিশের রেকর্ড অনুযায়ী এই নারীর বিরুদ্ধে চারটি (নারায়ণগঞ্জ সদর, রূপগঞ্জ, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা) মামলা রয়েছে। ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর ফতুল্লা থানায় দায়ের করা একটি মামলা (যার নম্বার-৬৫)। রূপগঞ্জ থানায় চলতি বছর ১২ জানুয়ারি আরো একটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে, যার নম্বর-৩০। মুক্তা’র বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলার নম্বর-৬/২২০। এ মামলাটি ২০২২ সালের ৩ মে দায়ের করা হয়েছিল।